বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২২শে জুলাই ২০২৫ বিকাল ০৫:৩৭
৪০৫
মাইলস্টোন ট্র্যাজেডির পর এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে বিলম্ব হওয়া নিয়ে নানা আলোচনা ও শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করেছে সরকার।
অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা ও জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্য সচিব মাহফুজ আলম মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে তার ফেসবুকে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘মাইলস্টোন ট্র্যাজেডির পূর্ণাঙ্গ তদন্তে শীঘ্রই কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যেকোনো দাবি মানতে সরকার দায়বদ্ধ। ’
গত সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। আহত হয়েছেন ১৬৫ জন। এ ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।
এদিকে মঙ্গলবার এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত ছিল। এই শোকাবহে শিক্ষার্থীসহ নানা মহল পরীক্ষা স্থগিতের দাবি জানালেও শিক্ষা মন্ত্রণালয় সোমবার মধ্যরাত পর্যন্ত এ বিষয়ে অনড় থাকে। এক পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জনের ঘোষণা দিতে থাকে।
পরে রাত ৩টার দিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এত বিলম্বে সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হতে থাকে।
এর মধ্যে মঙ্গলবার দুপুরে একদল শিক্ষার্থী সচিবালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকে। এমনকি তারা গেট দিয়ে ভেতরেও ঢুকে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সচিবালয় থেকে ধাওয়া দিয়ে বের করে দেয়।
প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল
বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু
ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত
ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান
ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান
দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা
মাইক্রোবাসে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১
লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক
লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক
ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত