অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

শেষ হলো হজ ফ্লাইট, ফিরেছেন সব হজযাত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৫৩

remove_red_eye

২৮৩

ফিরতি হজ ফ্লাইট শেষ হয়েছে ১০ জুলাই। বাংলাদেশ থেকে হজে যাওয়া প্রায় সবাই ফিরেছেন।

এবার বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে ৮৭ হাজার ১৫৭ জন হজযাত্রী হজ পালনের জন্য গিয়েছিলেন।

ধর্ম মন্ত্রণালয়ে হজ পোর্টালের পবিত্র হজ প্রতিদিনের বুলেটিনের সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি বেসরকারি মিলিয়ে মোট ৮৭ হাজার ১০০ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৪১৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৮১ হাজার ৬৮৭ জন রয়েছেন।

গত ৫ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয় ১০ জুন। ফিরতি ফ্লাইট শেষ হয়েছে ১০ জুলাই।

এবার সর্বমোট বাংলাদেশি হজযাত্রীর (ব্যবস্থাপনা সদস্যসহ) সংখ্যা ৮৭ হাজার ১৫৭ জন। তিনটি এয়ারলাইন্সের মোট ২২৪টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে গেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৮টি ফ্লাইটে ৪২ হাজার ৪০৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৮৩টি ফ্লাইটে ৩১ হাজার ৬৭৬ জন ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৭৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছিলেন।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট ২৯ এপ্রিল শুরু হয়ে শেষ হয় ৩১ মে।

হজ শেষে ২২১টি ফ্লাইটে দেশে ফিরেছেন হাজিরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১২টি ফ্লাইটে ৩৮ হাজার ৬৮৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৭৫টি ফ্লাইটে ২৭ হাজার ৮১ জন ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩৪টি ফ্লাইটে ১২ হাজার ২৬৭ জন এবং অন্যান্য এয়ারলাইন্সে ৯ হাজার ৬৮ জন হাজি বাংলাদেশে ফিরেছেন।

চলতি বছর হজে গিয়ে মোট ৪৫ জন বাংলাদেশি হজযাত্রী বা হাজি সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৩৪ জন ও মহিলা ১১ জন। মক্কায় ২৭ জন, মদিনায় ১৪ জন, জেদ্দায় তিনজন ও আরাফায় একজন মারা গেছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সৌদি আরবের স্থানীয় হাসপাতালে বর্তমানে ১৪ জন বাংলাদেশি হজযাত্রী ভর্তি আছেন। ৩২৫ জন হজযাত্রী সৌদি আরবের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে বাংলাদেশ হজ অফিস সূত্রে জানা গেছে।

ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হজ (অধিশাখা) মো. মঞ্জুরুল হক বলেন, হজ ফ্লাইট শেষ হয়েছে। মোটামুটি যারা হজে গিয়েছিলেন সবাই ফিরেছেন। এবার হজে গিয়ে মোট ৪৫ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। অসুস্থ থাকায় এখনো বাংলাদেশি নয়জন হজযাত্রী সৌদি আরবের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তারা পরে ফিরবেন। এছাড়া আমাদের হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কয়েক জনও এখনো সৌদি আরব রয়েছেন বলে আমাদের জানিয়েছেন।

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

আরও...