অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

নিরাপদ খাদ্য নিশ্চিতে কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা দরকার : শিল্প উপদেষ্টা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই জুলাই ২০২৫ বিকাল ০৩:২৬

remove_red_eye

২৫৯

নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রয়োজন বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এ লক্ষ্যে বাংলাদেশ এ্যাক্রডিটেশন বোর্ড (বিএবি) দেশের বিদ্যমান খাদ্য ও স্বাস্থ্যসেবায় কাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকে এ্যাক্রেডিটেশন সনদ প্রদানের মাধ্যমে ভোক্তার আস্থা তৈরিতে কাজ করছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১০ জুলাই) বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) মিলনায়তনে বিএবি আয়োজিত বিশ্ব এ্যাক্রেডিটেশন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শিল্প উপদেষ্টা বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা অর্থনীতির মেরুদণ্ড এবং মূল চালিকাশক্তি। কর্মসংস্থান সৃষ্টি এবং জিডিপিতে এই খাতের রয়েছে বড় অবদান। এ্যাক্রেডিটেশন সনদ এসএমই খাতের সক্ষমতা বৃদ্ধি, গুণগত মান নিশ্চিতকরণ এবং বৈশ্বিক বাজারে তাদের প্রতিযোগিতা শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আদিলুর রহমান বলেন, বিএবি এ পর্যন্ত ৯০টি টেস্টিং ল্যাবরেটরি, ২২টি ক্যালিব্রেশন ল্যাবরেটরি, ৯টি মেডিকেল ল্যাবরেটরি, ৩০টি পরিদর্শন সংস্থা ও ৪টি সনদ প্রদানকারী সংস্থাসহ মোট ১৫৫টি প্রতিষ্ঠানকে এ্যাক্রেডিটেশন সনদ প্রদান করেছে। এছাড়া দেশে বিদ্যমান বিভিন্ন সংস্থায় গুণগত মান ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় কর্মরত ২ হাজার ৮৯৩ জনকে প্রশিক্ষণ প্রদান করেছে।

এ বছর ‘বিশ্ব এ্যাক্রেডিটেশন দিবস ২০২৫’ এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘এ্যাক্রেডিটেশন এমপাওয়ারিং স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস (এসএমইএস)’। এ বিষয়ে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক ফাহিম বিন আসমত।

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান, বিআইএমের মহাপরিচালক ড. খন্দকার আজিজুল ইসলাম ও এসএমই ফাউন্ডেশনের এমডি আনোয়ার হোসেন চৌধুরী। এতে স্বাগত বক্তব্য দেন বিএবির মহাপরিচালক এম এ কামাল বিল্লাহ।

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

আরও...