বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৩৫
২৯৬
অভ্যুত্থানের সময় শিক্ষার্থীরা দেওয়ালে দেওয়ালে যে গ্রাফিতি এঁকেছিলেন, তার মধ্য দিয়েই নতুন সংবিধান লেখা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, আমাদের মিডিয়া, পুলিশ, আমলাতন্ত্র ও সেনাবাহিনীর সংস্কার লাগবে। সংস্কারের মধ্য দিয়েই আমরা নতুন দেশ গড়বো। বিচার, সংস্কার ও নতুন সংবিধানই আমাদের মূল লক্ষ্য।
সোমবার (৭ জুলাই) রাতে পাবনায় জুলাই পদযাত্রায় অংশ নিয়ে শহরের শহীদ চত্বরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, আমরা বলেছিলাম অভ্যুত্থানে স্কুল-কলেজে দেশের প্রতিটি দেওয়ালে দেওয়ালে আমাদের তরুণরা, ছাত্ররা যে গ্রাফিতি এঁকেছিল, তার মধ্য দিয়েই নতুন সংবিধান লেখা হয়ে গেছে। এসব গ্রাফিতির মধ্যেই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার কথা লেখা হয়েছিল। আগামীর সংবিধান আমরা আপনারা মিলেই একত্রে রচনা করবো। সেই সংবিধানের মধ্য দিয়েই বাংলাদেশ পরিচালিত হবে।
পাবনাবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই পাবনায় আসতে আমাদের কত কষ্ট হয়েছে। পাবনার রাস্তাঘাটের বেহাল দশা আমরা দেখেছি। শেখ হাসিনার উন্নয়নের গল্প আমরা এখানে এসে প্রত্যক্ষ করেছি। এখানকার মানুষ কতটা অবহেলা ও কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করছেন। জাতীয় নাগরিক পার্টি পাবনার মানুষের পাশে এসে দাঁড়াবে। আমরা ৬৪ জেলায় যাচ্ছি। দেশ গড়তে জুলাই পদযাত্রা, নতুন দেশ গড়ার আহ্বান নিয়ে যাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন- এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনা জেলা শাখার আহ্বায়ক বরকতউল্লাহ ফাহাদ প্রমুখ।
প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল
বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু
ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত
ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান
ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান
দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা
মাইক্রোবাসে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১
লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক
লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক
ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত