বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২রা জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৫৫
২২০
চলতি জুলাইয়ে দেশের আবহাওয়ায় থাকছে বৈচিত্র্য। একদিকে স্বাভাবিক বৃষ্টিপাত যেমন থাকবে, অন্যদিকে দেশের কোথাও কোথাও বয়ে যেতে পারে মৃদু তাপপ্রবাহ। এমনটিই জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের মাসিক পূর্বাভাসে।
সেখানে বলা হয়েছে, জুলাইয়ে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে অন্তত একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে পাঁচ থেকে ছয়দিন বিজলি চমকানো বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
বুধবার (২ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলামের সই করা জুলাইয়ের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
মাসিক পূর্বাভাসে বলা হয়েছে, জুলাইয়ে দেশের কোথাও কোথাও এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।
এছাড়া জুলাইয়ের প্রথমার্ধে মৌসুমি বৃষ্টির প্রভাবে দেশের প্রধান নদ-নদীগুলোর পানির স্তর সামগ্রিকভাবে বাড়তে পারে। দ্বিতীয়ার্ধে নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ বিরাজ করতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জুনে দেশে স্বাভাবিকের চেয়ে (-১৯.৩) কম বৃষ্টিপাত হয়েছে। ঢাকায় স্বাভাবিকের চেয়ে বৃষ্টি কম হয়েছে প্রায় ৩৩ শতাংশ।
ভোলার পশ্চিমাঞ্চলে তেঁতুলিয়া নদীর ভাঙনের মুখে শতাধিক পরিবার
চ্যানেল ওয়ানের আনুষ্ঠানিক পূর্ণযাত্রা ভোলায় প্রত্যাশা আর সম্ভাবনার বার্তা
ভোলায় ৪ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন
ভোলায় চাকরি মেলায় তাৎক্ষণিক নিয়োগ পেলেন ১১৭ জন নারী
তজুমদ্দিনে হোমিওপ্যাথিক চিকিৎসক সমিতির ১১ সদস্যের কমিটি গঠন
ভোলায় যৌথ অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
ভোলায় মাদক সেবনের সময় ৪ জন আটক
লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়মের অভিযোগ
ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
লালমোহনে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক