অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

কাতারের আমির ও প্রধানমন্ত্রীর জন্য মৌসুমি ফল পাঠালেন খালেদা-তারেক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে জুন ২০২৫ রাত ০৮:৪৬

remove_red_eye

৩৪৮

কাতারের আমির ও দেশটির প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশের মৌসুমি ফল পাঠানো হয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির উদ্দেশে এ উপহার পাঠানো হয়েছে। বিশেষত খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসার জন্য কাতারের পক্ষ থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সৌজন্যমূলক এ উপহার পাঠানো হয়েছে।

বুধবার (২৫ জুন) বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে দোহায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপহারের এ ফল পৌঁছে দেওয়া হয়। উপহারের ফল হস্তান্তর করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. এনামুল হক চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম এবং কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।

কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপহার গ্রহণ করেন ইব্রাহিম ইউসুফ আব্দুল্লাহ ওয়াই ফখরুল, যিনি মন্ত্রণালয়ের একজন প্রটোকল কর্মকর্তা।

বিএনপি সূত্রে জানা গেছে, উপহারের এ মৌসুমি ফল বাংলাদেশ থেকে গত সোমবার পাঠানো হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ ফল পাঠানোর সার্বিক দায়িত্বে ছিলেন বিএনপির ময়মনসিংহের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম।

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

আরও...