অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

অনিষ্পন্ন অবস্থায় পড়ে রয়েছে ১ লাখ ৯০ হাজার এনআইডি আবেদন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে জুন ২০২৫ রাত ০৮:৩৫

remove_red_eye

২৭৩

সারাদেশে মাঠ কর্মকর্তাদের দপ্তরে ১ লাখ ৯০ হাজার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন আবেদন অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। তবে জুনের মধ্যেই এগুলো নিষ্পত্তির জন্য মাঠ কর্মকর্তাদের তাগাদা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুনী কবীর বিষয়টি জানিয়েছেন।  

তিনি বলেন, আমরা ক্রাশ প্রোগ্রাম শুরু করেছি। শুরুর সময় অনিষ্পন্ন আবেদন ছিল তিন লাখ ৭০ হাজার। ক্রাশ প্রোগ্রাম চলা অবস্থায় আরো আবেদন পড়েছে। তখন থেকে সব মিলিয়ে আবেদনের সংখ্যা হচ্ছে পাঁচ লাখ। তবে বর্তমানে অনিষ্পন্ন আবেদন রয়েছে ১ লাখ ৯০ হাজার। বাকিগুলো নিষ্পন্ন করা হয়েছে।

মাঠ কর্মকর্তাদের আগামী ৩০ জুনের মধ্যে আবেদন নিষ্পত্তি করার নির্দেশনা দিয়েছেন এনআইডি ডিজি। তিনি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। একদিকে আবেদন নিষ্পত্তি করা হবে, অন্যদিকে নতুন আবেদনও পড়বে। আমরা চেষ্টা করছি, যেন কোনো আবেদন ঝুলে না থাকে।

বর্তমানে ইসির সার্ভারে ১২ কোটি ১৮ লাখের মতো ভোটার রয়েছে। এদেরই এনআইডিতে কোনো না কোনো সমস্যা থাকার কারণে সংশোধনের আবেদন করেন। আবেদনগুলোর জটিলতার ধরণ অনুযায়ী, কয়ভাগে ভাগ করে নিষ্পত্তি করে ইসি।

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

আরও...