বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে জুন ২০২৫ রাত ০৮:০৮
২৭০
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে উভয়ের মধ্যে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
সোমবার (২৩ জুন) কলকাতায় মমতার সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন হাইকমিশনার। পরে উভয়ের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন সূত্র এসব তথ্য জানিয়েছে।
উপ-হাইকমিশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, নয়া দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর যোগদানের পর এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি ওই কর্মকর্তা।
দীর্ঘ প্রায় ৯ বছর পর বাংলাদেশের কোনো হাইকমিশনার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ পেলেন। সর্বশেষ ২০১৬ সালে দিল্লিতে ঢাকার তৎকালীন হাইকমিশনার মোয়াজ্জেম আলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন মমতা।
এবার মমতার সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠকটি এমন সময়ে অনুষ্ঠিত হলো, যখন বাংলাদেশ ভারতের ‘পুশইন’ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।
সাক্ষাতের আগে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-হাইকমিশন কার্যালয় পরিদর্শন করেন এবং সেখানে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে অংশ নেন।
এর আগে গত ২৯ মে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তার পরিচয়পত্র পেশ করেন। নবনিযুক্ত হাইকমিশনারকে স্বাগত জানিয়ে ভারতের রাষ্ট্রপতি বলেন, ভারত একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ প্রত্যাশা করে।
তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় দুই দেশের জনগণের যে অভিন্ন ত্যাগ ও রক্তঋণ রয়েছে, সেটিই আজকের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি গড়ে তুলেছে।
প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল
বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু
ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত
ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান
ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান
দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা
মাইক্রোবাসে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১
লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক
লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক
ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত