অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ় ১৪৩৩

তারেক রহমানের দেশে আসতে কোনো বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই জুন ২০২৫ বিকাল ০৫:৫৯

remove_red_eye

২৪০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তারেক রহমানের দেশে আসতে কোনো বাধা নেই। ইচ্ছা করলে তিনি দেশে আসতে পারেন।

বৃহস্পতিবার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় গাজীপুরের সালনা থানা পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত থেকে পুশ ইনের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে। এ দেশের নাগরিক হলে এভাবে বনে জঙ্গলে পুশ ইন না করে প্রোপার ওয়েতে পাঠানো যেতে পারে।

এর আগে তিনি গাড়ি থেকে নেমে করোনাভাইরাস মোকাবিলায় সচেতনতাস্বরূপ উপস্থিত সবার মাঝে মাস্ক বিতরণ করেন।

উপদেষ্টা এসময় তিনটি বিষয়ে গুরুত্ব দিয়ে বলেন, ‘আমি যা বলবো তার খণ্ডিত অংশ লিখবেন না। আমার বক্তব্যের পুরোটাই লিখবেন। যাতে আমার খণ্ডিত বক্তব্য নিয়ে পার্শ্ববর্তী দেশ তাদের স্বার্থে কোনো বিভ্রান্তি না ছড়াতে পারে। এছাড়া পলিথিনের বিষয়ে সবাইকে সচেতন করবেন ও স্বাস্থ্য সচেতন থাকতে সবাইকে উদ্বুদ্ধ করবেন।’

পরিদর্শনকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান, ডিআইজি (অপারেশন) শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান, গাজীপুর জেলা পুলিশ সুপার চৌধুরী মো. জাবেদ সাদেক, অতিরিক্ত ডিআইজি (গাজীপুর রিজিয়ন) ড. আকম আক্তারুজ্জান বসু মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, হাইওয়ে সালনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বিজিবি গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) শ্রীপুরে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন।

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

আরও...