অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ় ১৪৩৩

ছাত্রদলের নেতৃত্বে ‘অঘোষিত পরিবর্তন’, কে হচ্ছেন সভাপতি?

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে মে ২০২৫ বিকাল ০৫:১৭

remove_red_eye

৩৪৩

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের পদচ্যুতি নিয়ে আজ শুক্রবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু বলা হয়নি। তবে একাধিক কেন্দ্রীয় সূত্র নিশ্চিত করেছে, ছাত্রদলের নেতৃত্বে এসেছে অঘোষিত পরিবর্তন। রাকিবকে কার্যত নিষ্ক্রিয় করে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র সহ-সভাপতি আবু আহসান মোহাম্মদ আফসান ইয়াহিয়াকে।

জানা যায়, মূলত ঘটনার সূত্রপাত তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে। গত বুধবার ঢাকায় অনুষ্ঠিত ‘তারুণ্যের সমাবেশে’ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উপস্থিত থাকা সত্ত্বেও সভাপতি রাকিবুল ইসলাম রাকিব পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন বলে অভিযোগ ওঠে। এটি ছাত্রদল ও বিএনপির ভেতরে রাকিবের প্রতি ক্ষোভকে চূড়ান্ত রূপ দেয়। এর জের ধরেই তাকে কার্যক্রম থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় দলীয় একাধিক সূত্র।

তবে এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, রাকিব ভাই অসুস্থ থাকায় আজকের প্রোগ্রামে উপস্থিত থাকতে পারেননি। পদ হারানোর খবর সম্পূর্ণ ভুয়া। তিনি তার পদেই বহাল আছেন। এমন কিছুই ঘটেনি।

যদিও তার এ বক্তব্যের সঙ্গে বাস্তবতার পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। কারণ, শুক্রবার জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় ছাত্রদলের পক্ষে নেতৃত্ব দেন সিনিয়র সহ-সভাপতি আফসান ইয়াহিয়া। উপস্থিত ছিলেন না রাকিব।

বিগত কয়েক মাস ছাত্রদলের অভ্যন্তরে রাকিবের নেতৃত্ব নিয়ে নানান অসন্তোষ দেখা দেয়। কুয়েট ইস্যুতে ছাত্র শিবিরের ওপর দোষ চাপিয়ে দেওয়া, সাম্য হত্যাকাণ্ডে গণমাধ্যমে হাসিমুখে বক্তব্য দেওয়া এবং সংগঠন পরিচালনায় অদক্ষতার অভিযোগে কেন্দ্র ও তৃণমূলে ক্ষোভ বাড়ছিল।

একাধিক সূত্র জানিয়েছে, রাকিবকে ‘অসুস্থ’ দেখিয়ে সাময়িকভাবে বিরত রাখা হলেও বাস্তবে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

নতুন নেতৃত্বে আফসান ইয়াহিয়া
আবু আহসান মোহাম্মদ আফসান ইয়াহিয়াকে ছাত্রদলের ভেতরে ‘ভারপ্রাপ্ত সভাপতি’ হিসেবে দেখা হচ্ছে। এরই মধ্যে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শুরু করেছেন। ভবিষ্যতের কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সূত্র জানায়, শিগগির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিষয়টি চূড়ান্তভাবে জানানো হতে পারে।

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

আরও...