অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে ট্রলি-স্কুল বাস সংঘর্ষে হেল্পার নিহত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই মে ২০২৫ বিকাল ০৫:১৭

remove_red_eye

৩৭২

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে শিক্ষার্থীদের নিয়ে বাড়ি ফেরার পথে মালবাহী ট্রলির ধাক্কায় ধমুড়ে মুছড়ে গেছে স্কুল বাস। এতে বাসের শিশু হেল্পারের মৃত্যু হয়েছে। তার নাম লিমন। আহত হয়েছে বাসের চালকসহ ৭জন শিক্ষার্থী। বৃহস্পতিবার রাত ১০টার দিকে লালমোহন ডাওরী বাজারের দক্ষিণ পাশে প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, লালমোহন পৌর শহরের ৮নং ওয়ার্ডে অবস্থিত প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান হা-মীম রেসিঃ স্কুল এন্ড কলেজের ৭নং স্কুল বাসটি রাতে ছুটি শেষে শিক্ষার্থীদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে ঘটনাস্থলে একটি মালবাহী ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটি ধুমড়ে মুছড়ে যায়। শিক্ষার্থী ও বাসের চালক হেল্পারদের স্থানীয়রা উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আনলে চালক ও হেল্পার লিমনের অবস্থা আশংকাজনক দেখে তাদের বরিশাল রেফার্ড করে। বরিশাল নিলে শুক্রবার সকাল ৯টার দিকে হেল্পার লিমনের মৃত্যু হয়। তার বয়স ১৩- ১৪ বছর। লিমনের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার মনিরাম এলাকায়। ময়নাতদন্ত ছাড়াই শুক্রবার জুমার পরে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, উক্ত প্রতিষ্ঠানের সব কয়টি স্কুল বাসের হেল্পারের বয়স কম। প্রতিষ্ঠানের মালিক রুহুল আমিনের বিরুদ্ধে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলা রয়েছে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, স্কুল বাস ও ট্রলির সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। দুর্ঘটনার পরে স্কুলের বাসের হেল্পার লিমন বরিশাল মেডিকেলে মারা গেছে। এবিষয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। 

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...