লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই মে ২০২৫ রাত ০৮:২৬
৩২৯
লালমোহন প্রতিনিধি: কলেজের মাঝের সড়ক স্থানান্তর ও একক ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ করেছে ভোলার লালমোহনে অবস্থিত সরকারি শাহবাজপুর কলেজের (সশাক) শিক্ষার্থীরা। বুধবার বেলা পৌনে এগারোটায় শিক্ষার্থীরা এ কর্মসূচী পালন করে। এসময় কলেজের সামনের সড়কে গাছের গুড়ি ফেলে শিক্ষার্থীরা অবস্থান করে।
শিক্ষার্থীরা প্রায় এক ঘন্টা সড়কে অবস্থান করলে পথচারীদের চলাচলে বাধাগ্রস্ত হয়। এসময় উত্তেজনা ছড়িয়ে পড়লে বেলা সাড়ে এগারোটায় লালামোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন এবং সড়ক অবরোধ তুলে নেয়ার অনুরোধ করেন। পরে অবরোধকারী শিক্ষার্থীরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং সড়ক স্থানান্তর করে একক ক্যাম্পাস করার কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে। শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজীজ এর কাছে স্মারকলিপি জমা দেয়।
শিক্ষার্থীরা জানান, কলেজের মধ্য দিয়ে পাবলিক রোড বেমানান। কলেজ এবং সামনের মাঠ যেটিকে বিগত সরকারের সময় অনিয়মভাবে অন্য একটি পার্ক নাম দিয়ে কলেজের মাঠটিকে শিক্ষার্থীদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিলো। মাঠসহ পুরো ক্যাম্পাস একিভূতকরণের লক্ষ্যে শিক্ষার্থীরা দাবী জানাচ্ছে। ক্যাম্পাসের মাঝখান দিয়ে পাবলিক সড়ক থাকায় কিছুদিন আগে অজ্ঞাত গাড়ির ধাক্কায় কলেজর প্রধান ফটক ক্ষতিগ্রস্ত হয়। ওই সময়ও শিক্ষার্থীরা ওই সড়কটি বন্ধ করে বিকল্প সড়ক নির্মাণ সহ নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠায় ব্যবস্থা নিতে অধ্যক্ষ বরাবর লিখিত আবেদন করে। মাঠের দক্ষিণ পাশ দিয়ে খালঘেঁষে সমপরিমাণ জায়গা নিয়ে বিকল্প সড়ক করা যায় বলে শিক্ষার্থীরা জানান।
সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ মো: শফিকুল ইসলাম মোল্লা বলেন, আমার অজান্তেই শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। শিক্ষার্থীদের সড়ক থেকে তুলে আনতে গিয়ে আমিও স্থানীয়দের রোষাণলে পরেছি, যা অত্যন্ত দুঃখজনক। শিক্ষার্থীদের স্মারকলিপি ও আবেদনের প্রেক্ষিতে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা প্রত্যাশা করি।
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত