অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

ভোলার অভ্যন্তরীণ রুটে ২৪ ঘন্টা বাস ধর্মঘটে যাত্রীদের চরম ভোগান্তি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:২৮

remove_red_eye

৩৪০

বাসশ্রমিকদের উপর হামলার প্রতিবাদে 

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাস শ্রমিকদের উপর সিএনজি চালকদের হামলার প্রতিবাদে  ভোলার অভ্যন্তরীণ সকল রুটে ২৪ ঘন্টা বাস ধর্মঘট পালন করা হয়েছে।  রবিবার সন্ধ্যা ৬টা থেকে  বাস শ্রমিক ইউনিয়নের আহ্বানে ভোলার অভ্যন্তরীণ ৫টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। আজ সোমবার সকাল থেকে বাস শ্রমিকরা ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করার পাশাপাশি সিএনজি চলাকালে বাধা সৃষ্টি করে। এছাড়া একাধিক সিএনজি বাস ডিপোতে আটকে রাখে। এতে করে দুরপাল্লার যাত্রীরা পড়েছেন চরম বিপাকে।

স্থানীয়রা জানান,রবিবার বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার বাজারে বাসে যাত্রী ডাকাকে কেন্দ্র করে সিএনজি চালকরা অনন্যা পরিবহন নামের একটি বাসে থাকা চালক ও শ্রমিকদের মারধর করে। এতে বাস চালক সজিব ও শ্রমিক তানজিল গুরুতর আহত হয়। এ ঘটনার প্রতিবাদে রবিবার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট ঘোষণা করেছে ভোলা বাস শ্রমিক ইউনিয়ন।বাস ধর্মঘটের কারণে ভোলার অভ্যন্তরীণ ৫টি রুট ভোলা-দৌলতখান,ভোলা-তজুমুদ্দিন,ভোলা-চরফ্যাশন, ভোলা-ইলিশা ও ভোলা-ভেদুরিয়া রুটে বাস চলাচল বন্ধ আছে।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। দূর দূরান্তের পথে অনেকেই বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ অটোরিক্সাসহ বিকল্প যানবাহনে চলাচল করছে। যাত্রীরা জানান, বাস চলাচল বন্ধ থাকায় বিকল্প অটোরিকশাসহ অন্যান্য যানবাহনে ভাড়া বেশী যেমন লাগছে। তেমনি  সময় লাগছে দ্বিগুণ । এতে করে চাকরিজীবি ও নিন্ম আয়ের মানুষ পড়েছে বিপাকে।

ভোলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান জানান,অভ্যন্তরীণ মহাসড়কে সিএনজি চলাচল বন্ধ করার পাশাপাশি শ্রমিকদের উপর সিএনজি চালকদের হামলার বিচার না হওয়া পর্যন্ত শ্রমিকদের এ আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে বিকালে চলমান পরিস্থিতি নিয়ে প্রশাসনের সাথে বাস শ্রমিক, সিএনজি চালকের নিয়ে একটি বৈঠক শেষে বাস ধর্মঘট প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

আরও...