বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:০৫
২৪২
ভারতে আটক বাংলা ভাষাভাষীদের প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতে বাংলাদেশি কেউ আটক হলে অবশ্যই আমরা ফেরত নেব। কিন্তু বাংলাদেশের লোক কি না, এটা প্রমাণসাপেক্ষ বিষয়।
কেননা ভারতেও কিছু বাংলাভাষী আছে, যারা দেখতে বাংলাদেশিদের মতো।
রোববার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।
ভারতে আটক বাংলাদেশিদের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত পত্র-পত্রিকায় আমরা যা দেখছি, এর বাইরে আনুষ্ঠানিক যোগাযোগ আমাদের দেওয়া হয়নি। আপনারা জানেন, আনুষ্ঠানিক যোগাযোগ হলে আমাদের বুঝতে হবে, আসলে তারা আমাদের লোক কি না। আমরা যদি দেখি তারা বাংলাদেশের লোক, তাহলে অবশ্যই আমরা ফেরত নেব। কিন্তু বাংলাদেশের লোক কি না, এটা প্রমাণসাপেক্ষ বিষয়। কেননা ভারতেও কিছু বাংলাভাষী আছে, যারা দেখতে বাংলাদেশিদের মতো।
ভারতে বাংলাদেশের বৈধ ভিসাধারী মানুষজন হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে—এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ আমরা পাই, তাহলে আমরা এ ব্যাপারে পদক্ষেপ নেব। এখানে একটা জিনিস বুঝতে হবে, যারা বৈধভাবে ভিসা নিয়ে যান, তারা ওখানে সফর করেই চলে আসবেন। কিন্তু যারা আইন ভঙ্গ করবেন তাদের জন্য তারা ব্যবস্থা নিতেই পারে। আমরা চাইব, যারা বৈধভাবে ভিসা নিয়ে গেছেন, তারা সফর করেই ফিরে আসবেন। আমরা এখনো কোনো ট্রাভেল অ্যাডভাইজরি ইস্যু করিনি, তবে এই সময়ে একান্ত প্রয়োজন না হলে ট্রাভেল এভয়েড করাই ভালো।
উল্লেখ্য, শনিবার (২৬ এপ্রিল) গুজরাটের আহমেদাবাদ ও সুরাটে অভিযান চালিয়ে ১০২৪ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটকের দাবি করেছে ভারত।
ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম
বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত
চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন
তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা
লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা
খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০
‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান
ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক