লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২৫ রাত ০৮:১১
৩৫১
আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন উপজেলায় চোরাই দুই অটোরিকশাসহ মো. মেহেদী হাসান নামে আন্তঃজেলা চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার মেহেদী হাসান পার্শ্ববর্তী চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নবীনগর এলাকার মৃত তারা মিয়ার ছেলে।
বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। একইদিন সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে ওসি জানান, গত সোমবার সকালে লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর বাজার জামে মসজিদের সামনে থেকে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা এলাকার মো. নূরুল ইসলাম নামে এক ব্যক্তি তার অটোরিকশা চুরির অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে এসআই মো. আবু ইউসুফ সঙ্গীয় ফোর্স তথ্য-প্রযুক্তি ও সোর্সের তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেলে লালমোহন পৌরসভার উত্তর বাজারের কাঁচা বাজার এলাকা থেকে অটোরিকশা চুরির সঙ্গে জড়িত মেহেদী হাসানকে গ্রেফতার করতে সক্ষম হন।
ওসি আরো জানান, গ্রেফতারের পর মেহেদী হাসানকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, লালমোহন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মো. মোরশেদের ছেলে মো. মিরাজ নামে আরো একজন এই চোরচক্রের সঙ্গে জড়িত। পরে তার বাড়িতে অভিযান চালালে গ্রেফতারকৃত আসামি মেহেদী হাসান চোরাই অটোরিকশাগুলো শনাক্ত করেন। তবে এরইমধ্যে পালিয়ে যান মিরাজ। এরপর ওই বাড়ি থেকে চোরাই অটোরিকশাগুলো উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।
লালমোহন থানা ওসি আরো জানান, গ্রেফতারকৃত আসামি মো. মেহেদী হাসান ও পলাতক মিরাজ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে চালকদের অটোরিকশা চুরি করে আসছেন। গ্রেফতারকৃত আসামি মেহেদী হাসানকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক আসামি মো. মিরাজসহ এই চোরচক্রের অন্যান্য সদস্যদেরও গ্রেফতারের জন্য লালমোহন থানা পুলিশ তৎপর রয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত