অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

জনসমুদ্র সোহরাওয়ার্দী, গণজমায়েত শুরু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৫২

remove_red_eye

৩৪৮

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে লাখ লাখ মানুষ সমবেত হয়েছেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। ইতোমধ্যে সেখানে গণজমায়েত আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।

শনিবার (১২ এপ্রিল) বিকেল সোয়া তিনটার দিকে বিখ্যাত কারী আহমদ বিন ইউসুফের কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

Gaza11

অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট দাঈ শায়খ আহমাদুল্লাহ ও মাওলানা মিজানুর রহমান জনতার উদ্দেশে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান উপভোগ করার আহ্বান জানান। এ সময় মাওলানা মিজানুর রহমান আজহারী স্লোগান দেন এবং লাখ লাখ জনতা ফিলিস্তিনের পতাকা ওড়ান। পরে একে একে অতিথিদের মঞ্চে আহ্বান জানানো হয়। 

এর আগে দুপুর দুইটার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। মানুষের ভিড় রয়েছে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলিস্তান, দোয়েল চত্বর, রমনা পার্ক, মৎস্য ভবন মোড়, হাইকোর্ট ভবন ও নিউমার্কেটসহ সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকা। ঢাকার বুকে যেন একখণ্ড ফিলিস্তিন।

RRR

সবার কণ্ঠে স্লোগান। তারা বিশ্ব নেতাদের কাছে বার্তা পৌঁছে দিতে চান- স্বাধীন হবে ফিলিস্তিন, বন্ধ হবে গণহত্যা। দল, মত, পথ নির্বিশেষে সবাই যোগদান করেছেন মার্চ ফর গাজায়।

জানতে চাইলে নারায়ণগঞ্জ থেকে মার্চ ফর গাজায় আসা বেসরকারি চাকরিজীবী শাহিদুল আলম বলেন, গাজায় ইসরায়েলের যে গণহত্যা চলছে, সেটি কোনোভাবে মানা যায় না। এখন বিশ্বমোড়লরা গেল কোথায়? গাজার গণহত্যা সহ্য করার মতো নয়। কোনো সুস্থ মানুষ এই বর্বরতা মেনে নিতে পারে না। তাই নিজ থেকে প্রতিবাদ ও গাজাবাসীর প্রতি সংহতি জানাতে এসেছি।

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

আরও...