লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৫৯
৩১২
আকবর জুয়েল, লালমোহন: নিরীহ ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসীরাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ভোলার লালমোহনে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে লালমোহন পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। চৌরাস্তার মোড়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি হাসনাইন আল মুসা, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা জিয়াউল হক নোমান ও উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নূর মোহাম্মদ হেলালী প্রমূখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, সন্ত্রাসবাদী ইহুদি রাষ্ট্র ইসরাইল কর্তৃক নিরীহ ফিলিস্তিনি মুসলিমদের উপর বর্বর হামলা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ সহ পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্র এখনো চুপ করে বসে আছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। লালমোহনের সকল মুসলমানগণ ইহুদী রাষ্ট্র ইসরাইলের সকল পণ্য বর্জন করলাম। আজ থেকে লালমোহনে ইসরাইলি কোন পণ্য ঢুকতে দেওয়া হবে না এবং কোন ব্যবসায়ীকে ইসরায়েলি পণ্য বিক্রি করতে দেয়া হবে না। এসময় গাজাবাসীর সমর্থনে হাজারো ধর্মপ্রাণ মুসলমান বিক্ষোভ সমাবেশ ও মিছিলে অংশ গ্রহণ করে। তারা গাজাবাসীর সমর্থনে এবং ইহুদি ইসরায়েলের বিরুদ্ধে নানা ফেস্টুন, ব্যানার, প্লাকার্ডসহ বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এর পূর্বে যোহরের নামাজের পর থেকে লালমোহনে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক