অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় র‌্যাবের অভিযানে কুখ্যাত ফোরকান বাহিনীর প্রধান গ্রেপ্তার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা এপ্রিল ২০২৫ বিকাল ০৫:৫৩

remove_red_eye

৩৫৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল ও চর লাদেনের মুর্তিমান আতঙ্ক মোঃ ফোরকান ওরফে ফোরকান ডাকাতকে গ্রেফতার করা হয়েছে । মঙ্গলবার রাত ৮ টার দিকে চরফ্যাশন উপজেলা থেকে তাকে র‌্যাব-৮ তাকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৮ এর ভোলা ক্যাম্পে মঙ্গলবার রাত ১১ টায় প্রেস বিফ্রিংয়ে ক্যাম্প কমান্ডার, লে: মোঃ শাহরিয়ার রিফাত অভি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮ টার দিকে চরফ্যাশন উপজেলার মাতৃ নিলয় হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সামনে থেকে র‌্যাব-৮ এর একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।  র‌্যাব কর্মকর্তা আরো জানান, কুখ্যাত ফোরকান বাহিনীর প্রধান মোঃ ফোরকান ওরফে ফোরকান রাঢ়ি ওরফে ফোরকান ডাকাত তার বাহিনীর সদস্যদের নিয়ে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার চরমোজাম্মেল ও চরলাদেন নামক এলাকাসহ আশপাশের এলাকার জেলে সম্প্রদায় ও মাছ ব্যবসায়ীদের নিকট হতে চাঁদা আদায় সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল। তাহার বিরুদ্ধে ভোলা জেলা এবং তার আশপাশের জেলার বিভিন্ন থানায় হত্যার চেষ্টা, দস্যুতা, চাঁদবাজী, অস্ত্র, ডাকাতি সহ মোট ১৪টি মামলা রয়েছে। এছাড়াও ১টি ডাকাতি মামলার ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামী। পরে তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।





একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

জাতীয় সংসদের স্পিকারের পিএ ফখরে আজম পলাশের হার্টে ব্লক সিসিইউতে চিকিৎসাধীন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

ভোলা হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে সেই যুবকের আমরণ অনশন

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

মনপুরায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির  হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

দৌলতখান হোসানিয়া এতিমখানা ও আলিম মাদ্রাসায় নানা অনিয়মের অভিযোগ

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

ইতিহাসের পাতায় হাবিব রিপোর্টার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিবুর রহমান বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতেন ছিলেন ভাল মানের ফুটবল খেলোয়ার

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

হাবিব ভাই : ভোলার সাংবাদিকতায় নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান

আরও...