লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে মার্চ ২০২৫ বিকাল ০৪:৩৯
৪২৪
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান চালিয়ে অন্তত ৩৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। বুধবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলা মৎস্য দপ্তরের বিশেষ কম্বিং অপারেশনের আওতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী এসব অবৈধ জাল জব্দ করা হয়।
এসব জালের মধ্যে স্থিরকৃত ধরা জাল ও টাইগার জাল রয়েছে। জব্দকৃত এই জালের বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। পরে জনসম্মুখে জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া অভিযানে জব্দ করা হয় জাটকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির ১০ কেজি মাছ। মাছগুলো হতদরিদ্রের মাঝে বিতরণ করা হয়।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের দিকনির্দেশনায় অভিযানে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ এবং ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের ব্যাপারে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী ৩০ শে এপ্রিল পর্যন্ত উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে কঠোর অভিযান চলমান রয়েছে। নিষেধাজ্ঞার এই সময়ে কেউ নদীতে মাছ শিকারে গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ লাখ লাখ টাকার জাল জব্দ করা হচ্ছে। আশা করছি সুন্দরভাবে আমরা এই জাটকা ইলিশ সংরক্ষণ অভিযান সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত