অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে শহিদ পরিবারের মাঝে তারেক রহমানের পক্ষে ঈদ উপহার বিতরণ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে মার্চ ২০২৫ রাত ১০:০৫

remove_red_eye

৫২৬

আকবর জুয়েল, লালমোহন: ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে ভোলার লালমোহন উপজেলার শহিদ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার ৬জন শহিদ পরিবারের সদস্যদের মাঝে এ ঈদ উপহার তুলে দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হীরা। এ সময় তিনি তারেক রহমানের ঈদ শুভেচ্ছা কার্ডও প্রদান করেন পরিবারগুলোকে। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীরবিক্রম) পক্ষ থেকে এসব শহিদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদানও প্রদান করা হয়।

এ সময় ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হীরা বলেন, ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের জীবনের বিনিময়ে দেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে। তাদের আত্মত্যাগের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। তাই এসব শহিদদের পরিবারের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিভিন্ন ঈদ সামগ্রী উপহার দেওয়া হয়েছে। বিএনপি কেবল এই ঈদেই নয়, আগামী দিনের সকল সুখে-দুঃখে ২০২৪-এর এসব শহিদদের পরিবারের পাশে থাকবে ইনশাআল্লাহ।

এ সময় লালমোহন উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রভাষক মো. রেজাউর রহমান শাহীন, যুগ্ম-আহ্বায়ক ইলিয়াছ ফরায়েজীসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...