লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৫ রাত ১০:৪৫
৪৫৬
আকবর জুয়েল, লালমোহন ॥ ভোলার লালমোহনে ইসলামি আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ মার্চ) বিকালে লালমোহন উত্তর বাজারের কাশফুল রুপটপ চাইনিজ রেস্টুরেন্টে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ইসলামি আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার আহবায়ক মাও: মুফতি আলী আজগর মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাও: মুহাম্মদ জামাল উদ্দিন ও সদস্য সচিব মাও: মুহাম্মদ আল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা দক্ষিণ সেক্রেটারি মাও: মুহাম্মদ আব্বাস উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা দক্ষিণ জয়েন সেক্রেটারি মাও: মুফতি মনজুর রহমান, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওঃ মুহাম্মদ মোশাররফ হোসাইন, গণ অধিকার পরিষদের লালমোহন উপজেলা শাখার আহবায়ক আবদুল্লাহ আল মামুন, ছাত্র প্রতিনিধি মহিবউল্লাহ মুন্না প্রমুখ।
এসময় ইসলামি আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণির পেশার লোকজন উপস্থিত ছিলেন।দোয়া মোনাজাত পরিচালনা করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর লালমোহন উপজেলার উপদেষ্টা মাওলানা মুহাম্মাদ মিজানুর রহমান।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত