লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৯ই মার্চ ২০২৫ বিকাল ০৩:০০
৩৩৬
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ করা হয়েছে। শনিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত উপজেলা মৎস্য অফিসের বিশেষ কম্বিং অপারেশনের মাধ্যমে মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মধ্যে ২৫ হাজার মিটার অবৈধ ধরাজাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল রয়েছে। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া অভিযানে জাটকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির ১০ কেজি মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত ওইসব মাছ হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব ও লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের দিকনির্দেশনায় অভিযানে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী সাইফুল ইসলাম সোহাগ, অফিস সহায়ক খোকন চন্দ্র দেসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ অভিযানের বিষয়ে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষে আগামী ৩০ শে এপ্রিল পর্যন্ত লালমোহন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে অভিযান পরিচালনায় আমরা কঠোর অবস্থানে রয়েছি। এ সময় কেউ নদীতে মাছ শিকারে গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত