লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৮ই মার্চ ২০২৫ বিকাল ০৩:৪৯
৪০৪
আকবর জুয়েল, লালমোহন: লালমোহন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃ জেলা গরু চোর, ডাকাত ও ছিনতাই চক্রের ১১জনকে আটক করেছে। এসময় চোরাইকৃত ৫টি গরু উদ্ধার করা হয়। শনিবার (০৮ মার্চ) সকালে আটককৃত ১১ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. বাবুল আক্তার। এসময় লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলামসহ অন্যান্য অফিসারগন উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে মো. বাবুল আক্তার জানান, গত ২মার্চ দিবাগত রাতে লালমোহন উপজেলার চরকচুয়াখালী থেকে মো. জাকির মাঝি ও তার আত্নীয়ের গরুর খোয়ার থেকে ১৬টি গরু লুটকরে নিয়ে যায় ডাকাত দল। ৩ মার্চ জাকির মাঝি লালমোহন থানায় ৩৭৯ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা পরবর্তীতে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ওসি ও অন্যান্য অফিসার ফোর্সগণ তথ্য প্রযুক্তি ও বিভিন্ন সোর্সের মাধ্যমে বরিশাল শহর, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মাঝেরচর এলাকায় অভিযান পরিচালনা করে মূল অপরাধী চক্রের সক্রিয় সদস্য মো. নুরু গাজী (৪৫), জুয়েল মৃধা (৩০), মাঈনুদ্দিন প্যাদা (৩০), আবুল হাশেম (৪০), আবু তাহের (৪৭) দের আটক করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক বাদীর এজাহারে বর্নিত ০৫ টি গরু ৭মার্চ বাউফল উপজেলার মাঝের চরের সাহাবুদ্দিন মেম্বরে খোয়ার হতে সহযোগি অপরাধী নিজাম (৪২), মাজাহারুল হাওলাদার (৩৪), ইসমাত হোসেন (১৯), রেজাউল সরদার (৪৫), জাকির হাওলাদার (৫২), তোফাজ্জল ফরাজী (৫৫) দের থেকে উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আক্তার জানান আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সকলে আন্তঃ জেলা গরু চোর, ডাকাত, ছিনতাই দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত