অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

শাহজাদপুরে ভবনে আগুন, চারজনের মৃত্যু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা মার্চ ২০২৫ বিকাল ০৩:২৮

remove_red_eye

২৯৭

রাজধানীর ভাটারা শাহজাদপুর এলাকায় একটি ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডে চারজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (৩ মার্চ) দুপুর দেড়টায় ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুর ১২ টা ১৭ মিনিটে আগুনের সংবাদে রাজধানীর ভাটারা শাহজাদপুর সৌদিয়া হোটেলে আগুন নির্বাপনের জন্য দুটি ইউনিট পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণ করে ওই ভবনের সিঁড়ি ও বাথরুম থেকে চারজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। তবে সবার মরদেহ ছয়তলায় পাওয়া গেছে, একজনের বাথরুমে আর তিনজনের সিঁড়িতে।

ফায়ার সার্ভিস ধারণা করছে, আগুন থেকে বাঁচার জন্য তারা ছাদে উঠার চেষ্টা করেছিলেন কিন্তু ছাদের দরজা তালা মারার কারণে তারা যেতে পারেনি সেখানে মারা গেছেন। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, অগ্নিকাণ্ডে নিহত চারজনের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। তবে ওই ভবনের দ্বিতীয় তলা সৌদিয়া নামে একটি আবাসিক হোটেল আছে। সেখান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত কি না সেটা ফায়ার সার্ভিস বলতে পারবে। তবে চারটি মরদেহের শরীরে কোনো পোড়ার ক্ষত নেই। সম্ভবত ধোয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে তারা মারা গেছেন।

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

আরও...