তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২৫ রাত ১২:০৭
৫৫৫
এম এ হালিম তজুমদ্দিন থেকে: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার বিকাল ৩ঘটিকার সময় তজুমদ্দিন উপজেলা মডেল মসজিদ এর হলরুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ এর সভাপতিত্বে জেলা উপজেলা সম্মেলন-২০২৫ সম্মেলন ও ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা গোলাম মোরশেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি মানজুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নজিবুল্লাহ সরকার, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সিনিয়র সহ সভাপতি ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মুফতি জাফর আহমেদ,ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা ইলিয়াছ মাহমুদ চৌধুরী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন থানা শাখার সভাপতি মুফতি হোসাইন আহমদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন থানা শাখার সভাপতি জুবায়ের আহমেদ,সহ সভাপতি হাসনাইন আহমেদ,সাধারণ সম্পাদক এইচ এম হাছনাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন থানা শাখার সাংগঠনিক সম্পাদক জুয়েল রানাসহ সকল অঙ্গসংগঠনের দায়িত্বশীলরা। উক্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার সম্মেলনে ২০২৩-২৪ সেশনের কমিটি বিলুপ্ত ও ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা গোলাম মোরশেদ।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে হজরত মাওলানা মুফতি জাফর আহমেদ, সিনিয়র সহসভাপতি হিসেবে আলহাজ্ব হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা শোয়াইব আহমেদ ফরিদ, জয়েন্ট সেক্রেটারি হিসেবে মাওলানা সাইফুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক হিসেবে মাওলানা ইলিয়াছ মাহমুদ চৌধুরী নির্বাচিত হয়েছেন। উক্ত সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা গোলাম মোরশেদ। উপজেলা সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার আওতাধীন সকল ইউনিয়ন, ওয়ার্ড এর সদস্য, দায়িত্বশীলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা সম্মেলন শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন, তজুমদ্দিন উপজেলা মডেল মসজিদ এর ঈমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি লোকমান হোসাইন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত