বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:০৭
৩০৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা ও মেহেন্দিগঞ্জ, বরিশাল আন্তঃ সীমানা পুনঃ নির্ধারন ও চর চটকিমারা বিরোধ মীমাংসার দাবীতে ভোলায় মানববন্ধন এবং স্মারক লিপি প্রদান করা হয়েছে।
আজ রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভোলা সদর উপজেলা ভেদুরিয়া ইউনিয়নের বাসিন্দাদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘন্টাব্যাপী মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন, ভোলার ভেদুরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ অলিউল্লাহ মাস্টার, বিজেপি সভাপতি মোঃ আলাউদ্দিন মাস্টার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মোঃ হাসনাইন সহ আরো অনেকে এ সময় বক্তারা বলেন,দীর্ঘদিন ধরে ভোলা ও মেহেন্দিগঞ্জ বরিশালের সীমানা নির্ধারন কে কেন্দ্র করে নানা বিরোধ চলছে।

২০০১ সালে সীমানা নির্ধারন করা হলেও সে সীমানা অতিক্রম করে গত ১০-১৫ বছর যাবত ভোলার সীমানায় প্রবেশ করে নিরীহ মানুষের সহায় সম্পত্তি, গবাদিপশু জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় একদল ভূমিদস্যু।পাশাপাশি ভোলার সাধারণ মানুষকে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানী করে আসছে।এমন পরিস্থিতি থেকে উত্তরন ও ভূমিদস্যুদের বিচারের দাবীও জানান তারা। পরে জেলা প্রশাসক আজাদ জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বরাবর স্মারক লিপি প্রদান করেন মানববন্ধনে অংশগ্রহনকারীরা।
শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহমান
বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির
জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ
জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব : এলজিআরডি মন্ত্রী
পদার্থবিজ্ঞানে নোবেল জিতলেন ফ্রান্সিস হ্যালজেন
মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত