লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:৩২
৪৮৪
আকবর জুয়েল,লালমোহন: ভোলার লালমোহন উপজেলার সকল মাদ্রাসার প্রধানদের নিয়ে মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন ও কমিটি গঠন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন মাদ্রাসা শিক্ষা বিষয়ক কমিটির সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম ফিরোজ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, মাদ্রাসা শিক্ষাকে যুগ উপযোগী করে গড়ে তুলতে হবে। মুসলমান ও ইসলাম ধর্ম প্রসারে মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই। মাদ্রাসা শিক্ষার মাধ্যমে নৈতিকতা দেশাত্মবোধ ও চরিত্র উন্নয়ন সম্ভব। লালমোহর উপজেলার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে তিনি সকল প্রতিষ্ঠান প্রধানের সহযোগিতা কামনা করেন এবং তিনি নিজেও সহযোগিতা করবেন বলে সকলকে আশ্বাস প্রদান করেন।
লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: মো.মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,
নাজিরপুর দারুল আউলিয়া হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসেম, সেরাজিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শফিউল্লাহ, চতলা হাসেমিয়া মাজেদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর, ডাওরিহাট ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আবু তাহের, চতলা ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ এমরান, আব্দুল মোতালেব দাখিল মাদ্রাসা সুপার মাওলানা ইব্রাহিম, সাফিয়া খানম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মহিবুল্লাহ, বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ মতিউল ইসলাম, কুন্ডের হাওলা রশিদিয়া দাখিল মাদ্রাসা সুপার বশির উল্লাহ, মহেশখালী ফজর আলী দাখিল মাদ্রাসার সুপার মোস্তফা কামাল সহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রধানগণ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত