চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:১০
৩৭২
চরফ্যাসন প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর, পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন , ৫৩ বছরে বাংলাদেশে সবার শাসন দেখেছি, বাকী আছে ইসলামী শাসন। যে রাজনৈতিক দল গুলো বার বার দেশের শাসনভার পেয়েছিলো, তারা মানুষের জন্য রাজনীতি করেনি, বরং নিজেদের পেটনীতি করেছে। শনিবার ১ (ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটায় চরফ্যাশনে ব্রজগোপাল টাউন হলে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণ শাখার দ্বী-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি'র বক্তব্যে তিনি এ কথা বলেন।
চরমোনাই পীর সাহেব আরো বলেন, শতকরা ৯২ জন মুসলমানের বাংলাদেশে মানুষ ইসলামী শাসন ব্যবস্থা দেখতে চায়। এ জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এই পদ্ধতিতে প্রতিটি মানুষের ভোট গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, মানুষ তার ভোটের অধিকার পাবে।
ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণের সদ্য বিদায়ী সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলাম আন্দোলনের ভোলা জেলা দক্ষিণের সদ্য বিদায়ী সেক্রেটারি মাওলানা আবু ইউসুফ। সম্মেলনে কয়েক হাজার নেতা কর্মী অংশ নেন।
সম্মেলনের শেষ পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের নতুন কমিটিতে
মুফতি নুরুদ্দিনকে সভাপতি, মাওলানা গোলাম মোরশেদকে সহ-সভাপতি ও মাওলানা আব্বাস উদ্দিনকে সেক্রেটারী হিসেবে ঘোষণা করা হয়।
ভোলা জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
ভোলায় ব্যাংকের হাট বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত
ভোলায় বিবা’র নিবন্ধন প্রাপ্তিতে শুকরিয়া সমাবেশ ও সহায়তা বিতরণ
বরগুনা ও ভোলায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১২৯ পিস ইয়াবাসহ আটক ২
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভোলা জেলা আইনজীবী সমিতির সৌজন্য সাক্ষাৎ
দৌলতখানে জমি বিরোধে পরিবারকে ঘরছাড়া, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ ধরায় ৩ জেলে আটক
তজুমদ্দিনে চর মোজাম্মেলে চাঁদাবাজি ও রাজনৈতিক চক্রান্তের অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব: ডা. জুবাইদা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত