অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা মার্চ ২০২৬ সকাল ১০:৫৯

remove_red_eye

৩১৮

 কোস্ট গার্ডের অভিযানে 
 
বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ কোস্ট গার্ড-এর অভিযানে ভোলায় ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মোঃ আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১ মার্চ ২০২৬ তারিখ রবিবার রাত ১১টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলা সদর থানাধীন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন তল্লাশি করে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন মোঃ মুরাদ (২৬), পিতা: মোঃ আবুল কালাম, গ্রাম: কাঠালি, আলী নগর ০১নং ওয়ার্ড, ভোলা পৌরসভা, ভোলা সদর।
জব্দকৃত গাঁজা ও আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।