অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে মতবিনিময় সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা মার্চ ২০২৬ সকাল ১১:০৮

remove_red_eye

৩৩০

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে
 
বাংলার কন্ঠ প্রতিবেদক : পবিত্র মাহে রমজান ও আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ভোলায় সার্বিক আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ মার্চ) বেলা ১১ টায় ভোলা জেলা পুলিশ অফিসের সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়।
 
ভোলা  পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এর সভাপতিত্বে সভায় 
আসন্ন উৎসবকে কেন্দ্র করে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় রমজান ও ঈদ উপলক্ষে নৌ ও সড়কপথে যাতায়াত নির্বিঘ্ন রাখা, লঞ্চ ও ফেরিঘাটে যাত্রী হয়রানি বন্ধ, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং ঈদ বাজারে কেনাকাটায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এতে বাংলাদেশ কোস্ট গার্ড, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর প্রতিনিধি, লঞ্চ ও ফেরিঘাটের ইজারাদার, লঞ্চ মালিক সমিতি, সিএনজি মালিক সমিতি, বিভিন্ন ব্যবসায়ী সমিতি এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...