অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


রমজানে ভোলায় বাজার মনিটরিং মূল্যতালিকা প্রদর্শন না করার ৫ হাজার টাকা জরিমানা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা মার্চ ২০২৬ সকাল ১১:০৬

remove_red_eye

৩০৮

বাংলার কন্ঠ প্রতিবেদক : পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও সাধারণ জনগণের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে ভোলায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন।
সোমবার (০২ মার্চ) ভোলা সদর উপজেলার পরাণগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে এক মুদি দোকানদারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এসময় বাজারে অবস্থানরত প্রায় সকল ব্যবসায়ীকে বাধ্যতামূলকভাবে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা টানানোর নির্দেশনা দেওয়া হয় এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের বিষয়ে সতর্ক ও সচেতন করা হয়।
জেলা প্রশাসন জানায়, রমজানজুড়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের মনিটরিং অভিযান অব্যাহত থাকবে।