অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

শুধু জনসংখ্যার ভিত্তিতে আসনের সীমানা নির্ধারণ নয়: ইসি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:০৮

remove_red_eye

৪৩৭

শুধু জনসংখ্যার ভিত্তিতে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করলে শহরে আসন সংখ্যা বেড়ে যাবে। তাই কেবল জনসংখ্যা নয়, ভৌগোলিক অবস্থা ও অবস্থান, সর্বশেষ জনশুনানির ভিত্তিতে সীমানা নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নির্বাচন ভবনে আয়োজিত তৃতীয় কমিশন সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

বৈঠকের পর নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ভোটার তালিকা আইন ২০০৯ পর্যালোচনা হয়েছে। এটা অধিকতর পর্যালোচনার দরকার রয়েছে। কমিটিকে এটা আরও পর্যালোচনার জন্য দেওয়া হয়েছে। এ ছাড়া জাতীয় নির্বাচনে সীমানা নির্ধারণ আইন পর্যালোচনা করার সিদ্ধান্ত হয়েছে। এই আইনের দুইটা বিষয় সমস্যার সৃষ্টি করছে। বর্তমানে জনসংখ্যার ভিত্তিতে সীমানা নির্ধারণ হচ্ছে। আমরা এটাকে জনসংখ্যার পাশাপাশি ভৌগোলিক অবস্থা ও অবস্থান, সর্বশেষ জনশুনানি ইত্যাদির ভিত্তিতে এই সীমানা নির্ধারণ করতে চাচ্ছি।

তিনি বলেন, আমাদের দেশে মানুষের শহরমুখী একটি প্রবণতা রয়েছে। যদি আমরা এটা শুধু জনসংখ্যার ভিত্তিতে রাখি তাহলে দেখা যাবে শহরে আসন সংখ্যা বাড়তে থাকবে এবং গ্রামাঞ্চলে তা কমতে থাকবে। তাহলে এটা অংশগ্রহণমূলক হবে না বলে কমিশন মনে করে।

এই নির্বাচন কমিশনার আরও বলেন, আইনের উপধারায় একটি টাইপিং মিসটেক আছে বলে আমরা মনে করি। আমরা এটা সংশোধনের জন্য সরকারের কাছে পাঠাব। আমাদের কাছে এই মুহূর্তে সীমানা নির্ধারণের জন্য ৪১টি আসনের ২৪৮টি আবেদন পড়েছে। সংস্কার কমিশন থেকে কী ধরনের প্রস্তাব আসে এবং আমাদের কী সিদ্ধান্ত আসে, তারপরে এগুলো সমাধান করা হবে। এই মুহূর্তে এগুলো পেন্ডিং রয়েছে।

তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৩ ও সাংবাদিকদের জন্য নীতিমালা নিয়ে আমরা আলোচনা করেছি। এটা সংশ্লিষ্ট কমিটিতে পাঠানো হয়েছে পর্যালোচনার জন্য। পর্যবেক্ষকরা সাধারণত ৫ বছর মেয়াদি নিবন্ধন হয়ে থাকেন। তবে আমাদের এই মুহূর্তে নির্বাচনটা যেহেতু পাঁচ বছর মেয়াদি না তাই এটাকে একটু রিভিউ করতে হবে। এ ছাড়া বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক আছে তাই আমরা এটাকে আরও ভালোভাবে পর্যালোচনা করতে চাচ্ছি।

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

আরও...