বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:৫২
২৬৬
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ১৫ বছরে করা সকল গায়েবি মামলা আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড.আসিফ নজরুল।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে নিজ নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মলনে তিনি কথা বলেন।
আইন উপদেষ্ট বলেন, ইতোমধ্যে ২৫ জেলায় দুই হাজার ৫০০ গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে। বাকি জেলাগুলো থেকে গায়েবি মামলা চিহ্নিত করে প্রত্যাহার করা হবে।
রাজনৈতিক বড় কর্মসূচি ও নির্বাচনকে সামনে রেখে পুলিশ বাদী হয়ে করা মামলা, অস্ত্র আইনে মামলা, পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য মামলা ও সন্ত্রাস দমন আইনে মামলাগুলোকেই গায়েবি মামলা হিসেবে চিহ্নিত করা হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা।
৫ আগস্টের পর অনেক গায়েবি মামলা করা হয়েছে, এসব মামলা প্রত্যাহার করা হবে কিনা, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্টের আগে গায়েবি মামলা করেছে পুলিশ। আর ৫ আগস্টের পরের মামলা গুলো করেছে জনগণ। এসব মামলায় আসামি গ্রেপ্তার করার আগে পরীক্ষা-নিরীক্ষা করার পর দোষী হলে গ্রেপ্তার করা নির্দেশ দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে দায়ের করা মামলা দ্রুত শেষ করা হবে। এ জন্য দ্বিতীয় ট্রাইবুনাল গঠন করার কথাও জানান তিনি। বলেন, জুলাই গণহত্যারকারীদের বিচারে কোনো শৈথিল্য দেখানো হবে না।
শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে জোর দেওয়া হচ্ছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে দ্বিপাক্ষিক চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে চিঠি দেয়া হয়েছে। যদি ভারত হাসিনাকে ফেরত না দেয় প্রয়োজনে আমরা আন্তর্জাতিক মহলের সাথে কথা বলবো, তাদের সহযোগিতা চাইবো।
ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম
বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত
চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন
তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা
লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা
খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০
‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান
ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক