বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:২১
৩৮১
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ল্যাপটপ ও স্ক্যানারসহ অন্যান্য উপকরণ বা সরঞ্জাম দিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তা করবে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি- ইউএনডিপি।
রোববার (১৯ জানুয়ারি) সরঞ্জামগুলো প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে হস্তান্তর করবে সংস্থাটি।
ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, রোরবার সকাল ৯টায় প্রধান নির্বাচন কমিশনারের কাছে ইউএনডিপি ল্যাপটপ, স্ক্যানার এবং বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ কাজে ব্যবহারের জন্য ব্যাগ হস্তান্তর করবে।
ইসির নির্বাচন সহায়তা শাখার কর্মকর্তারা জানান, আগামী ২০ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। এ কার্যক্রম চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। বিভিন্ন কেন্দ্রে ছবি তুলে এবং চোখের আইরিশ ও দশ আঙুলের ছাপ নিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে সংস্থাটি। হালনাগাদেরর এসব কাজে ল্যাপটপ ও স্ক্যানার কাজে দেবে।
ইউএনডিপি বরাবরই ইসিকে নানা সহায়তা দিয়ে আসছে। এর আগেও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রশিক্ষণ ও নির্বাচনী সরঞ্জাম দিয়ে সহায়তা করে সংস্থাটি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটার তালিকা হালনাগাদেও সংস্থাটি সহায়তা করবে। এরইমধ্যে সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে তারা বৈঠক করেছে।
ইসি সচিব আখতার আহমেদ এ বিষয়ে বলেন, ইউএনডিপি ভোটার তালিকা হালনাগাদের পর ভোটার তালিকা সাধারণীকরণ করার প্রক্রিয়ায় সহায়তা করবে। এ ছাড়া হালনাগাদ কার্যক্রমে আমাদের কিছু উপকরণের ঘাটতি আছে, সেগুলো দেওয়ার জন্য বলেছি।
তিনি বলেন, তারা ঘরে ঘরে গিয়ে তো তথ্য আনবে না। সেই তথ্য আমরা আনার পর কাস্টমাইজেশনে তারা সহায়তা করবে। কারিগরি সহায়তা। হার্ডওয়্যার, সফটওয়্যার, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, যোগাযোগ ইত্যাদিতে তারা সহায়তা করবে।
তিনি আরও বলেন, প্রযুক্তিগত বিষয়টি হচ্ছে সফটওয়্যারের কোনো উন্নয়ন যদি করা যায়। কারিগরি সহায়তা, প্রশিক্ষণ সচেতনতা বাড়াতে সহযোগিতা চেয়েছি।
আগামী ডিসেম্বর মাস লক্ষ্য রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল
বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু
ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত
ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান
ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান
দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা
মাইক্রোবাসে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১
লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক
লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক
ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত