বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৬ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৪৮
৩৫৩
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ৫ আগস্টের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি। একতাতেই আমাদের জন্ম, একতাতে আমাদের শক্তি। ঐক্যের মাঝে এ সরকারের জন্ম হয়েছে।
১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ ঘোষণার বিষয়ে সর্বদলীয় ঐক্যের সভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সূচনা বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, একতাতেই আমাদের জন্ম, একতাতে আমাদের শক্তি। ঐক্যের মাঝে এ সরকারের জন্ম হয়েছে।
বৈঠকে অংশগ্রহণকারী সবার উদ্দেশ্যে তিনি বলেন, সবার সঙ্গে দেখা হলে, কথা হলে আমার কাছে খুব ভালো লাগে। মনে সাহস পাই। কারণটা পরিষ্কার। কারণ এ সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে। ঐক্যর দ্বারা এটার সৃষ্টি।
তিনি বলেন, যখন আমরা নিজেরা নিজেরা কাজ করি, হঠাৎ দেখি একা পড়ে গেছি আশপাশে কেউ নেই, তখন একটু দুর্বল মনে করি। যখন আবার সবাই একসঙ্গে হন, তখন মনে সাহস পাই যে আমরা একতাবদ্ধভাবে আছি। সবাইকে দেখলে সরকারের মাঝে প্রাণসঞ্চার হয়।
জুলাই গণঅভ্যুত্থানের সনদ ঘোষণার প্রেক্ষাপট বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, মাঝখানে একদিন ছাত্ররা এসে বললো তারা একটা প্রক্লেমেশন সনদ ঘোষণা করবে, আমাকেও সেখানে থাকতে হবে। আমি বুঝতে চাইলাম কী প্রক্লেমেশন দিচ্ছে। তারা বললো। তাদের কথা শুনে আমি বললাম যে এটা হবে না। এটা হবে না, আমার চাওয়াটাও হবে না, তোমাদেরও করা ঠিক হবে না।
কারণ তোমরা যদি ৫ আগস্টে ফিরে যেতে চাও, সেদিনের পরিপ্রেক্ষিতে যা হয়েছিল সেটাকে রিক্রিয়েট করতে হবে। একা এটা করা যাবে না। ঐদিনের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি। কেউ বলে নাই যে তুমি অমুক তুমি অমুক। তোমরা যদি করতে চাও, সবাইকে নিয়ে করতে হবে। এটা পরিষ্কার, এটা না করলে এটা ঠিক হবে না। যে একতা দিয়ে তোমরা ৫ আগস্ট সৃষ্টি করেছিলে সেটার অবমাননা হবে। ওই সময় শিক্ষার্থীরা আমার কথায় খুব একটা খুশি হয়নি। কিন্তু ক্রমে তারা বুঝলো যে ৫ আগস্ট যদি রিক্রিয়েট করতে হয়, তাহলে এভাবে একত্রে করতে হবে। সে কথা থেকেই এ আলাপ শুরু। কীভাবে একত্রে করা যাবে। আজকের আলোচনাটা একে কেন্দ্র করেই হবে।
যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে করতে পারবো না, উদ্দেশ্য ব্যাহত হলে দরকারও নেই। দরকারটা হলো, ওইটুকু স্মরণ করিয়ে দেবে, ওই যে আমি বললাম তো আপনাদের দেখলে আমার মনে সাহস আসে। সবার মনেই সাহস আসবে সবাই যদি আমরা একত্রে যাই। সারাদেশ একেবারে চমকে উঠবে যে আমরা তো আছি, জেগে আছি এখনো। আমরা ভোঁতা হয়ে যাইনি। আমাদের অনুভূতি এখনো ভোঁতা হয়নি। আমাদের অনুভূতি এখনো সেই চাঙ্গা আছে। আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে আছি।
তিনি বলেন, আপনারা দোয়া করবেন, আমি যতদিন আছি এই একতা নিয়েই থাকবো। কাজেই সে পথে আমাদের চলতে হবে। আমাদের সেই সাহসটা আপনারা দেন, যখন আমি আপনাদের সঙ্গে একত্রে বসি। আপনাদের দেখে আজকে খুবই সাহসী মনে হচ্ছে ৫ আগস্টের কথা স্মরণ করে।
আমরা একতাবদ্ধভাবে আছি এবং কীভাবে সেই একতাকে মানুষের সামনে প্রকাশ করবো, ৫ আগস্টকে রিক্রিয়েট করবো সেটাই এখন আলাপের বিষয়বস্তু হবে।
তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, যেহেতু তাড়াহুড়ার মধ্যে এটা করতে হচ্ছিল তাই একটু এলোমেলো হয়ে গেছে। আপনারা মনে কষ্ট নেবেন না। কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। যদি সর্বসম্মতিক্রমে এ থেকে একটা দেশের সামনে আসতে পারি, সেটা দেশের জন্য ভালো, আন্তর্জাতিকভাবেও অনেক ভালো। সবাই দেখবে যে এই জাতিকে অনেক ঠোকরাঠোকরি করা হয়েছে, কিন্তু সবাই স্থির হয়ে আছে, শক্ত হয়ে আছে। সেটা আমরা সারা দুনিয়া ও দেশবাসীকে জানাতে চাই।
সুত্র জাগো
প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল
বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু
ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত
ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান
ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান
দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা
মাইক্রোবাসে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১
লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক
লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক
ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত