বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:১৪
২৮১
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ ৫ আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধ কার্যক্রম ও বিতর্কিত ভূমিকায় জড়িত পুলিশসহ সরকারি কর্মকর্তাদের ধরা হবে। মতিউর, ছাগল মতিউরকে কিন্তু আজকে ধরা হয়েছে।
আস্তে আস্তে বের করে সবাইকে ধরা হবে।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১ টার দিকে আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব পুলিশ কর্মকর্তার বিতর্কিত ভূমিকা ছিল, ফুটেজ আছে তাদেরকে কিন্তু ধরা হচ্ছে। চেষ্টা চলছে। প্রতিদিন ২/১ জন করে ধরা পড়ছেন। যেমন আজকে মতিউর, ছাগল মতিউরকে ধরা হয়েছে। তাকেও এতোদিন ধরা যায়নি। অন্যদেরও ধরা হবে, আইনের আওতায় আনা হবে। সব তো একদিনে ধরা যায় না, অনেকে তো লুকিয়ে আছে, তাদের খুঁজে খুঁজে একে একে সবাইকে ধরা হবে।
অনেকেই আছেন কনস্টেবল থেকে শুরু করে ডিসি পর্যন্ত যারা সরাসরি গুলি করেছেন। অভিযোগ আছে তাদের পদায়ন বদলি পদোন্নতি দিয়েছেন এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইনকুয়ারির পর যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।
এরকম বিতর্কিত পুলিশ কর্মকর্তা সদস্যদের তালিকা গণমাধ্যমে আছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা তালিকাটি পুলিশ সদর দপ্তরে জমা দেওয়ার অনুরোধ জানান।
পাশাপাশি সাংবাদিকদের ধন্যবাদ দিয়ে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশের অপপ্রচারের বিরুদ্ধে আপনারা সঠিক স্বচ্ছ সাংবাদিকতা করেছেন।
তবে অনুসন্ধানী সাংবাদিকতা আরও বাড়ানোর আহ্বান জানান জাহাঙ্গীর আলম।
প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল
বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু
ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত
ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান
ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান
দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা
মাইক্রোবাসে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১
লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক
লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক
ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত