বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:১০
২৭৮
পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার কাজ চলছে জানিয়ে বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, অপরাধ দমন, জনগণের সম্পত্তির নিরাপত্তা প্রদান ও শান্তিশৃঙ্খলা বজায় রাখা হচ্ছে পুলিশের প্রধান দায়িত্ব। তাই পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি দল নিরপেক্ষ সংস্থায় উন্নয়ন করতে কাজ করে যাচ্ছে পুলিশ সংস্কার কমিশন।
পুলিশের মনোবল পুনরুদ্ধার করে আইনশৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় রাজশাহীর সারদায় থাকা বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম ক্যাডেট উপ-পুলিশ পরিদর্শক (এসআই)-২০২৩ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় বক্তব্য রাখতে গিয়ে শিক্ষানবিশ (এসআই) ক্যাডেটদের উদ্দেশ্যে আইজিপি বলেন, ন্যায় ও নিষ্ঠার সঙ্গে জননিরাপত্তা ও জনসেবা দিয়ে আপনারা এই পরিবর্তিত সমাজের স্বপ্ন সারথী হিসেবে বদলে যাওয়া বাংলাদেশের আগামীর অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। কারণ পুলিশের উপ-পরিদর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি পদ, শতকরা ৯০ ভাগ ফৌজদারি অপরাধের তদন্তই আপনারা করে থাকেন। আর পুলিশ তদন্তের ওপরই সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার বিষয়টি নির্ভর করে। তাই এখন থেকে পাওয়া জ্ঞান ও প্রশিক্ষণকে কাজে লাগিয়ে আগামীতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।
এর আগে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আইজিপি। এর মধ্যে বেস্ট অ্যাকাডেমিক হিসেবে ক্যাডেট (এসআই) মো. বদিউজ্জামান, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ শিক্ষানবিশ ক্যাডেট (এসআই) মো. নজরুল ইসলাম, বেস্ট শ্যুটার ও বেস্ট সুইমার হিসেবে শিক্ষানবিশ ক্যাডেট (এসআই) নয়ন কুমার ঢালি এবং সব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় শিক্ষানবিশ ক্যাডেট (এসআই) মো. আরিফুল ইসলামকে বেস্ট ক্যাডেট পুরস্কার দেওয়া হয়।
বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম ক্যাডেট উপ-পুলিশ পরিদর্শক (এসআই)-২০২৩ ব্যাচের প্রশিক্ষণ কুচকাওয়াজে ২২ জন নারীসহ ৪৮০ জন শিক্ষানবিশ ক্যাডেট (এসআই) অংশ গ্রহণ করেন।
এসময় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির অধ্যক্ষ পুলিশের অতিরিক্ত আইজিপি মাসুদুর রহমানস ভূঁঞা, রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আলমগীর রহমান ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল
বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু
ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত
ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান
ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান
দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা
মাইক্রোবাসে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১
লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক
লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক
ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত