অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩


ভারতের সঙ্গে অসম চুক্তির বিষয়ে আলোচনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:৫০

remove_red_eye

২৮১

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ভারতের সঙ্গে কিছু অসম চুক্তি করা হয়েছে। আগামী মাসে বিজিবি ও বিএসএফের মধ্যে ডিজি পর্যায়ে বৈঠক আছে, ওই বৈঠকে এসব বিষয়ে আলোচনা হবে।

আমাদের মন্ত্রণালয় থেকে চিঠিও দিচ্ছি। যেগুলো অসম আছে সেগুলো কীভাবে সমাধান করা যায়, সে চেষ্টা করছি।    

 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে সশস্ত্র বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।  

এসময় সাংবাদিদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি এখন স্বাভাবিক। এখন আর কাঁটাতারের বেড়া নির্মাণ করছে না। পরিস্থিতি স্থিতিশীল আছে।  

পুলিশের ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, পুলিশের তদন্ত পুলিশ করবে, এটা অন্য কোনো সংস্থার করার সুযোগ নেই। ট্রাইব্যুনালের তদন্তও পুলিশ বাহিনী করবে।  

তিনি বলেন, পুলিশ যেন আগের মতো উৎসাহ-উদ্দীপনা এবং তাদের কর্মদক্ষতা ফিরে পায়। এটা যেন তাড়াতাড়ি হয়, এটা যেন বিলম্বিত না হয়। আপনারা দোয়া করবেন।    

সার সংকট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এখন সারের কোনো সংকট নেই। আর যদি কেউ সারের কৃত্রিম সংকট তৈরি করার চেষ্ট করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর যে ডিলাররা এর সঙ্গে জড়িত হবে, আগামী মাস থেকে তাদের ডিলারশিপ থাকবে না। কোনো অবস্থাতেই তাদের ছাড় দেওয়া হবে না।  

এসময় কৃষকদের আশ্বস্ত করে সাংবাদিকদের তিনি বলেন, কৃষকরা অবশ্যই সার পাবে এবং ন্যায্য মূলেই পাবে। এটা আপনারা প্রচার করেন।

বিদেশি মিডিয়ার সমালোচনা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশি মিডিয়াগুলো অনেক সময় উল্টাপাল্টা অনেক খবর দিত। কিন্তু আমাদের মিডিয়াগুলো সত্যটা প্রকাশ করায় বিদেশি মিডিয়া এখন আর আমাদের নিয়ে অপপ্রচার করতে পারে না। এজন্য আমাদের সাংবাদিক ভাইদের অনেক, অনেক ধন্যবাদ। সবক্ষেত্রে সাংবাদিক ভাইয়েরা আমাদের সহযোগিতা করছেন, ভবিষ্যতেও আপনারা সহযোগিতা করবেন বলে আশা করি।  

মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. মো. আশরাফুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, ৭৭ বিগ্রেডের ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন হায়দার, ব্যাটল গ্রুপের কমান্ডার কর্নেল মাহমুদুল হাসান, ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ চার জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা স্থানীয় আইনশৃঙ্খলা ও কৃষিসহ অন্যান্য বিষয়ে আলোচনা করেন এবং যেসব সমস্যার কথা আলোচিত হয়েছে, সেই বিষয়গুলো তার মন্ত্রণালয় ছাড়াও অন্যান্য মন্ত্রণায়ের উপদেষ্টাদের জানানো হবে বলে জানান।





প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

আরও...