বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮শে মে ২০২০ রাত ০৮:৫৯
১০০৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক:: ভোলার লালমোহন ও চরফ্যাসন উপজেলায় টর্ণেডো ও ঘুর্ণিঝড়ের আঘাতে প্রায় দেড় শতাধিক ঘর-বাড়ি লণ্ডভণ্ড হয়েছে। এছাড়াও বিধ্বস্ত হয়েছে দুইটি শিক্ষা প্রতিষ্ঠান। বহু গাছপালা উপড়ে পড়েছে। গাছ চাপায় আহত হয়েছে ৫ জন।
বুধবার রাত সাড়ে ১০ টার দিকে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ, রমাগঞ্জ ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া এ টর্ণেডো আঘাত হানে। এতে করে ১০টি গ্রামের ঘর বাড়ি বিধ্বস্থ হয়। এছাড়া টর্ণেডোর আঘাতে ছিঁড়ে যায় বিদ্যুতের লাইন। ফলে ২৪ ঘন্টা ধরে এসব এলাকার বিদ্যুত ব্যবস্থা বন্ধ রয়েছে ।
ক্ষতিগ্রস্ত পরিবারের কয়েকজন সদস্য বলেন, হঠাৎ করে আঘাত হানা ঝড়টিতে তাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে যায়। এরমধ্যে কউে কেউ কয়েক মাস আগে নতুন করে ঘর নিমার্ণ করেছেন। তাদের ঘরগুলোও সম্পন্নভাবে বিধ্বস্ত হয়। এতে করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। দ্রুত সরকারীভাবে ঘর মেরামত ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদাণের দাবী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর।
এদিকে ঘুর্ণিঝড়ে আহতরা হলেন- নুর ইসলাম, নসু, জসিম, বিল্লাল ও বশির। তাদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়।
এদিকে বৃহস্পতিবার সকালে দুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে ব্যক্তিগত তরফ থেকে নগদ পাঁচ হাজার করে টাকা ও প্রধানমন্ত্রীর দেয়া ত্রান সহায়তা প্রদান করেন ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি বলেন, বিধ্বস্ত ঘরবাড়ি মেরামতের জন্য আরো ত্রান সহায়তা প্রদান করা হবে।
লালমোহন উপজেলা নিবার্হী অফিসার হাবিবুল হাসান রুমি জানান, ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর তালিকা করা হচ্ছে। তাদেরকে ত্রান সহায়তা দেয়া হবে। অপর দিকে জেলার চরফ্যাসন উপজেলাতেও বুধবার রাতে নীল কমল, নুরাবাদ, আমিনাবাদ, আসলামপুরসহ ৪টি ইউনিয়নেও হঠাৎ করে ঝাড়ে তান্ডবে অন্তত অর্ধশতাধিক ঘর বাড়িসহ বহু গাছ পালা বিধ্বস্থ হয়েছে।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত