বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২রা নভেম্বর ২০২৪ রাত ০৮:০৮
২৪৩
সাফ চ্যাম্পিয়নশিপজয়ী নারী ফুটবলাররা দেশের ফেরার পর তাদের বেতন, আবাসনসহ বেশ কিছু সমস্যা ফের আলোচনায় এসেছে। সেসব সমস্যার কথা আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সামনে তুলে ধরেছেন সাবিনা-ঋতুপর্ণারা।
এসব সমস্যা সমাধানের ব্যাপারে প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (২ নভেম্বর) দুপুরে সাফজয়ী নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার সংবর্ধনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, 'আবাসন সমস্যা, অনুশীলন, বেতন কাঠামোসহ নারী ফুটবলারদের সব সমস্যার বিষয়ে আলোচনা হয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যে ফুটবলাররা তাদের সমস্যাগুলো লিখিতভাবে দেবেন। সেটা সরাসরি স্যারের (প্রধান উপদেষ্টা) কাছে পৌঁছে দেব। বাফুফের নতুন কমিটির সঙ্গে মিলে নারী ফুটবল দলের সমস্যা এবং ফুটবলের যে সমস্যা সব আমরা সমাধান করব। '
তিনি বলেন, 'ফুটবলাররা জানিয়েছেন, ক্যাম্পটা সারা বছর চলার কারণে এই সাফল্য সম্ভব হয়েছে। সেটাকে যেন সারা বছর চলমান রাখা যায়, সে আবদার তারা করেছেন। '
সংবর্ধনা অনুষ্ঠানে বাফুফের কেউ না থাকার বিষয়ে আসিফ মাহমুদ বলেন, 'বাফুফের সভাপতি দেশে ছিলেন না, যে কারণে বাফুফের কেউ আজকে নেই। আমার কাছে যে ২৫ জনের তালিকা এসেছে, আমরা তাদেরকে এখানে আনার ব্যবস্থা করেছি। '
তিনি বলেন, 'আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করব। স্পোর্টসের স্টেকহোল্ডার হচ্ছে আমাদের খেলোয়াড়রা। তারাই সবার ঊর্ধ্বে থাকবে। কিন্তু সবার ঊর্ধ্বে ছিলেন কমিটির মেম্বাররা, সেটা আর হবে না। এটা অন্তত আমার নিশ্চিত করব ইনশাআল্লাহ। '
ফুটবলারদের বেতন বকেয়া প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, 'আমি যতটুকু জানি যে দুই মাসের বেতন বাকি আছে। আপনারা জানেন এতদিন বাফুফেতে সালাউদ্দিন সাহেবের কমিটি ছিল। এখন নতুন কমিটি এসেছে, নতুন কমিটির সঙ্গে আমরা এই কথাগুলো নিয়ে কাজ করব। ভবিষ্যতেও যেন বাকি না থাকে। বাফুফের বিশাল অঙ্কের ঋণ রয়েছে, কেন হলো এরকম? কোন কোন জায়গায় আর্থিক অনিয়ম হয়েছে আপনারাই (মিডিয়া) বিভিন্ন সময়ে বলেছেন। সেগুলো নিয়ে অলরেডি নতুন কমিটিকে অডিট করার জন্য বলেছি। যদি কোথাও অনিয়ম হয়ে থাকে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। '
এর আগে বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সংবর্ধনা অনুষ্ঠানে নারী দলের পক্ষ থেকে ফুটবলারদের অটোগ্রাফ সংবলিত অধিনায়ক সাবিনা খাতুনের একটি জার্সি উপহার দেওয়া হয় প্রধান উপদেষ্টাকে। পরে নারী দলের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা।
গত ৩০ অক্টোবর স্বাগতিক নেপালকে তাদের মাটিতেই ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এরপর বৃহস্পতিবার দেশে ফেরেন সাফজয়ীরা। ছাদখোলা বাসে তাদের বিমানবন্দর থেকে আনা হয় বাফুফে ভবনে। সেখানে ফুটবলারদের ফুল দিয়ে বরণ করে নেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই সঙ্গে পুরস্কার হিসেবে সাফজয়ীদের হাতে এক কোটি টাকা পুরস্কার তুলে দেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল তাদের অভিনন্দন জানান।
প্রথম আলো সাংবাদিক কবি নেয়ামত উল্ল্যাহ’র মায়ের ইন্তেকাল
বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু
ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত
ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান
ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান
দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা
মাইক্রোবাসে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১
লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক
লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক
ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত