বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে মে ২০২০ সন্ধ্যা ০৭:০৪
১২৮৮
বাংলার কণ্ঠ ডেস্ক : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ৩১ মে প্রকাশিত হবে। বৃহস্পতিবার (২১ মে) শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়েছে, আগামী ৩১ মে সকাল ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফলাফল প্রকাশ করবেন। এরপর মোবাইল মেসেজ ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে এ ফলাফল তুলে ধরা হবে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক পত্রের মাধ্যমে ফল প্রকাশের এই তারিখ ও সময় নিশ্চিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ বছর এসএসসির ফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষা কেন্দ্রে কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হবে না। কাজেই কোনো অবস্থাতেই ফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।
শিক্ষাবোর্ডগুলো এবার আরও সহজে ফল জানার ব্যবস্থা করেছে। এ জন্য গত সোমবার থেকে প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়। এই প্রাক-নিবন্ধন করলে প্রথমদিকে ফল পাওয়া যাবে। তবে আগের মতো নির্ধারিত পদ্ধতিতেও মোবাইল ফোনে খুদে বার্তায় ফল জানা যাবে।
নতুন ব্যবস্থায় প্রাক-নিবন্ধন করা থাকলে পরীক্ষার্থীর মোবাইলে ফলাফল জানিয়ে দেয়া হবে। SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2020 লিখে 16222 নম্বরে পাঠিয়ে শিক্ষার্থীরা প্রাক-নিবন্ধন করতে পারবে।
উল্লেখ্য, এবার এসএসসি-সমমান পরীক্ষা ১ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও সরস্বতী পূজা ও ঢাকার দুই সিটির নির্বাচনের কারণে পিছিয়ে ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলে তত্ত্বীয় পরীক্ষা। আর ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ মার্চ শেষ হয় ব্যবহারিক পরীক্ষা। এ পরীক্ষায় সারাদেশে ১০টি বোর্ডের অধীনে ৩ হাজার ৫১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ২৮ হাজার ৮৮৪ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী
জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, মোটরসাইকেলে সর্বাধিক মৃত্যু
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস
গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিলের’ প্রতিবাদ: চুলা-পাতিল নিয়ে অবস্থান
ক্ষমতার কেন্দ্র গণভবন থেকে রক্তাক্ত গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ভোলায় ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা
ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল
বোরহানউদ্দিনে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগ তিন জন গ্রেপ্তার, থানায় মামলা
ভোলায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত