বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই মে ২০২০ সন্ধ্যা ০৭:৪১
৯২৩
বাংলার কন্ঠ প্রতিবেদক:: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, গরীবদের কোন দল নেই । তাই দলীয় নেতাকর্মীদের দলমত নির্বিশেষ সকলের কাছে ত্রান সামগ্রী পৌঁছে দেয়ার নির্দেশ দেন তিনি। কোন অনিয়ম পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।
তোফায়েল আহমেদ আজ শনিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলা সদর হাসপাতাল, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ করোনা নমুনা সংগ্রহে ৩টি সেফটি বুথ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। তোফায়েল আহমদের ব্যাক্তিগত পক্ষ থেকে এই সেফটি বুথ উপহার দেয়া হয়।
এ সময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গড়িব মানুষকে আড়াই হাজার করে টাকা দিবেন। যারা এই টাকা পাবে, তাদের তালিকা সঠিক হতে হবে। সততার সাথে নিষ্ঠার সাথে রিলিফ কার্যক্রম পরিচালনা করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন।
ভিডিওকনফারেন্সে তোফায়েল আহমেদ আরো বলেন, প্রধানন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই করোনা দূর্যোগ মোকাবেলা করে চলছি। প্রধানমন্ত্রী এ ব্যাপারে অনেকগুলো নির্দেশনা দিয়েছেন। আমরা যদি যথাযথ ভাবে নির্দেশনা পালন করতে পারি তাহলে কোন সমস্যা হবেনা। তিনি বলেন, আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন করেছি। রাজনীতিক নেতৃবৃন্দ এই দেশের উন্নয়ন সফলতার সাথে করেছে। একইসাথে প্রশাসনিক কর্মকর্তারাও নিষ্ঠার সাথে কাজ করছে।
তোফায়েল বলেন, সারা দেশে প্রায় সংসদ সদস্যরা করোনা দূর্যোগ মোকাবেলায় কাজ করে যাচ্ছে। ব্যাক্তি ও সরকারিভাবে ব্যাপক ত্রাণ দেয়া হচ্ছে। এসময় সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানান তিনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ভোলায় মানুষের কাছে ব্যাপক ত্রাণ পৌছেছে। আমরা রাজনৈতিক নেতাকর্মীরা ভোলাতে ব্যাপক ভাবে ত্রাণ দিচ্ছি। আমি নিজে গত ৩ মাস ৩০ হাজার পরিবারকে ত্রান দিয়েছি। আরো ১০ হাজার পরিবারকে চতুর্থ দফায় ত্রান দিবো। জেলা ব্যাপী ব্যাপক ভাবে ত্রান কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। ঈদের আগে ১৭০০ ইমাম মোয়াজ্জিনের বাড়িতে ত্রাণ পৌছে দেয়া হবে। এমন মানুষ রয়েছে যারা চাইতে পারেনা তাদের ঘরেও ত্রাণ আমার পক্ষ থেকে পৌছে দেয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, করোনা থেকে মুক্ত থাকার জন্য অবশ্যই সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করতে হবে।
তিনি বলেন, ভোলায় খুব শিগ্রই করোনা রোগী সনাক্তকরণের জন্য পিসিআর ল্যাব স্থাপন করা হবে। এটি হলে আর কষ্ট করে ঢাকা বা বরিশালে করোনার সেম্পল পাঠাতে হবেনা। ভোলাতেই নমুনা নিয়ে করোনা পরীক্ষা করা যাবে।
অনুষ্ঠানে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি হামিদুল হক বাহালুল, যুগ্ন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, বোরহানউদ্দিন পৌর মেয়র রফিকুল ইসলাম, ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মো: সিরাজ উদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের সম্পাদক নজরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত