অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ | ৮ই আশ্বিন ১৪৩৩

সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর সতর্ক সংকেত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১৭

remove_red_eye

৩৪০

আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিনে চট্টগ্রাম, কক্সবাজার. মংলা ও পায়রাকে সমুদ্র বন্দরকে ৩ নম্বর  সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া নদী বন্দরসমূহকে ১ নম্বর স্থাণীয় হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বুলেটিনে বলা হয়েছে, ‘পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নি¤œচাপটি সামান্য উত্তর-উত্তর পশ্চিম দিকে সরে এসে সকাল ৬টায় চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ৭০৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার বন্দর থেকে ৬৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে একই এলাকায় অবস্থান করছে। মংলা বন্দর থেকে ৫২৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে এবং পায়রা বন্দরের ৫৫০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে।
এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পুরীর কাছে ওড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।
বুলেটিনে আরও বলা হয়েছে, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ প্রায় ৫০ কিলোমিটার যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
এসময় সাগর উত্তাল থাকবে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সকল নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলে অবস্থান এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই

ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান

ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা

ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

আরও...