অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৭ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩

সরকারের সুস্পষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৪

remove_red_eye

২৯৫

৩৫ প্রত্যাশীদের সমন্বয়ক

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশীরা। অবরোধ থেকে তারা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের প্রতিনিধি এসে দাবি পূরণে সুস্পষ্ট আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা। দুপুর আড়াইটা থেকে বৃষ্টি শুরু হলেও বৃষ্টিতে ভিজে আন্দোলন চালিয়ে যান।

আন্দোলনের সমন্বয়ক রাসেল আল মাহমুদ বলেন, ‘বিকেল ৩টা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি ছিল। কিন্তু আমাদের দাবি মেনে নেওয়া হয়নি। বলা হয়েছে একটি বৈষম্যহীন কমিটি আমাদের জন্য গঠন করে দেওয়া হবে। আমরা আমাদের সমন্বয়কদের সঙ্গে আলোচনা করে তাদের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি সুস্পষ্টভাবে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।’

তিনি আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে একটি কমিটি আমাদের সঙ্গে আলোচনা করতে আসবে বলেছেন। আলোচনার মাধ্যম দাবি পূরণের নিশ্চয়তা দিলে আমরা সমাবেশ শেষ করবো। (সে পর্যন্ত) আন্দোলন চলমান থাকবে।’

jagonews24

এরপর বিকেল ৫টার দিকে রাসেল মাহমুদ বলেন, ‘আমাদের বিষয়ে (চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫) আলোচনা চলছে। আমাদের বলা হয়েছে, আলোচনা পরবর্তী এখানে এসে আপডেট জানানো হবো। সে পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো। আমরা শাহবাগের বাইরে কোনো কর্মসূচি দেইনি। যদি কেউ কোনো ধরনের কর্মসূচি দিয়ে থাকেন, তাকে আমরা জবাবদিহির আওতায় আনবো।’

লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ

লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ

লালমোহনের রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

লালমোহনের রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন

একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন

বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ

বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : ড. মঈন খান

শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : ড. মঈন খান

নিষিদ্ধ দলের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না: ডিবিপ্রধান

নিষিদ্ধ দলের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না: ডিবিপ্রধান

পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ

পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

৭ নভেম্বর সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি

৭ নভেম্বর সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি

আরও...