অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

দেশে প্রথম জেলা ভার্চুয়াল এনজিও সমন্বয়সভা অনুষ্ঠিত হলো ভোলায় !

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই মে ২০২০ রাত ০৮:২৩

remove_red_eye

৭৮২

১১ মে ২০২০ দুপুর ১২ টায় সময় ভোলা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এর সভাপতিত্বে ভার্চুয়াল এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতির কারনে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে যুম ভিডিও সফটওয়ারে সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয় , জানা গেছে দেশে এটি প্রথম জেলা ভার্চুয়াল এনজিও সমন্বয়সভা । সভা আয়োজনে কারিগরি সহযোগিতা করেছেন বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা কোস্ট ট্রাস্ট । সভার শুরুতে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক করোনা মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করার জন্য সকল এনজিওকে ধন্যবাদ জানান এবং প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এর পরে বলেন ‘৯ মে ২০২০ মাইক্রো ক্রেডিট রেগুলেটরী অথরিটির পরিচালক মোহম্মদ ইয়াকুব হোসেন কর্তৃক নির্দেশনা অনুশারে ক্ষুদ্রঋণ এনজিওরা সীমিত আকারে কার্যক্রম পরিচালনা করতে পারবে। তবে অবশ্যই করোনা মোকাবেলায় বাংলাদেশ সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে । এ জন্য মাইক্রো ক্রেডিট রেগুলেটরী অথরিটির জারিকৃত চিঠিতে ৭টি নির্দেশনা রয়েছে তা মেনে চলতে হবে। এর পরে তিনি  এরকম পরিস্থিতিতে এনজিও’র কাজ করতে কোন সমস্যা হচ্ছে কিনা তার খোঁজ খবর নেন । এসময় এফডিএ, কোস্ট ট্রাস্ট, আভাস, চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটি, জনউন্নয়ন সংস্থা, ব্রাক, কারিতাসসহ সকল এনজিও কাজের অগ্রগতি ও পরিকল্পনা তুলে ধরেন।

জেলা প্রশাসক ভোলা জেলার চরাঞ্চলের মানুষের সাথে এভাবে ভিডিও সভা করার জন্য আগ্রহ প্রকাশ করেন এবং কোস্ট ট্রাস্টের জেলা এনজিও সভা সমন্বয়কারী জহিরুল ইসলামকে সহযোগিতা করার জন্য আহবান জানান । তিনি আরো বলেন চরাঞ্চলে মাস্ক সচারচর পাওয়া যায়না যে সকল নারী সেলাই প্রশিক্ষণ পেয়েছেন বা সেলাই কাজ করেন তাদেরকে মাস্ক তৈরী করার জন্য প্রস্তুত করে ও উপকরণ দিয়ে চরাঞ্চলে মাস্ক তৈরী করার জন্য এনজিওদের সহযোগিতা কামনা করেন ।

সবশেষে জেলা প্রশাসক বলেন ভোলা জেলায় এনজিওরা খুব ভালো কাজ করছে । এমডিজি অর্জনে এনজিওদের ভূমিকা ছিলো এসডিজি অর্জনেও তারা ভূমিকা রাখবেন । তিঁনি আরো বলেন ভোলা জেলার কোন গরিব মানুষ না খেয়ে থাকবেনা । প্রধানমন্ত্রীর নির্দেশনায় সকল ভূমিহীনদের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে এসকল কাজে এনজিওদের সম্পৃক্ত হওয়ার জন্য আহবান জানান । সভা সঞ্চালনা ও নোট করেন কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক মোঃ জহিরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...