অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩

রোববার থেকে পদোন্নতিবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২৪ বিকাল ০৫:২৪

remove_red_eye

২৭৫

গত ১৭ বছর ধরে পদোন্নতিবঞ্চিত সব কর্মকর্তা-কর্মচারীর (ক্যাডার নন-ক্যাডার) পদোন্নতি শনিবারের মধ্যে দিতে হবে। পদোন্নতি না দিলে রোববার সকাল থেকে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন বঞ্চিতরা।

শনিবার (১৭ আগস্ট) অফিসার্স ক্লাবের হলরুমে এক মতবিনিময় সভায় এমন আল্টিমেটাম দেওয়া হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একান্ত সচিব (পিএস) মো. আব্দুস সাত্তার।

তিনি বলেন, শনিবারের মধ্যে বঞ্চিত সব কর্মকর্তা-কর্মচারীর (ক্যাডার নন-ক্যাডার) পদোন্নতি দিতে হবে। অন্যথায় বঞ্চিতরা রোববার সকাল থেকে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন।

আব্দুস সাত্তার আরও বলেন, বর্তমান মন্ত্রিপরিষদ সচিবসহ বিগত সরকারের আমলের কোনো সচিব রোববার থেকে সচিবালয়ে আসতে এবং চেয়ারে বসতে পারবেন না। মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের প্রবেশ ঠেকাতে প্রয়োজনে সচিবালয়ের গেটে চেকপোস্ট বসানো হবে। এছাড়া দেশের সব বিভাগীয় কমিশনার, ডিসি ও এসপিকে বরখাস্ত করতে হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, ঢাকার বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, ঢাকার ডিসি আনিসুর রহমানসহ যারা সিভিল-ক্যু করতে চেয়েছেন তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

সভায় বিসিএস প্রশাসন ক্যাডারে ১৯৮২ ব্যাচের কর্মকর্তা মো. আবদুল বারী, এ কে এম জাহাঙ্গীর, ৮৪ ব্যাচের পুলিশ ক্যাডারের মাহফুজুল হক, প্রশাসন ক্যাডারের ৮৫ ব্যাচের আব্দুল খালেক, জাকির হোসেন কামাল, কামরুজ্জামান চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস সুরাতুজ্জামান, রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর পিএস জিয়াউল হাসান মুন্না ও বিসিএস দশম ব্যাচের আয়কর ক্যাডারের কর্মকর্তা সালাউদ্দিন নাগরি বক্তৃতা করেন।

এ সময় বিসিএস প্রশাসন ৮২ (বিশেষ) ব্যাচের কর্মকর্তা মুন্সি আলাউদ্দিন আল আজাদ, ৮৫ ব্যাচের কর্মকর্তা আব্দুল মান্নান, বাংলাদেশ অ্যাডমিনিসট্রেটিভ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উপ-সচিব মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

আরও...