অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় তাপ প্রবাহ থেকে সুরক্ষা বিষয়ক কর্মশালা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:৪১

remove_red_eye

২৭২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় তাপ প্রবাহ থেকে সুরক্ষা বিষয়ক  কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ভোলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে  তাদের হল রুমে সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামানের সভাপতিত্বে এ কর্মশালা হয়েছে।
 কর্মশালায় শুরুতেই তাপমাত্র বেড়ে গেলে মানুষের করণীয় বিষয় সচিত্র তথ্য উপত্বসহ বিভিন্ন দিক তুলে ধরেন দৌলতখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুর রহমান। তিনি বলেন, তাপমাত্র বেড়ে গেলে সর্বাধিক ঝুঁকিতে থাকে শিশু ,বয়স্ক ও শ্রমিকরা, গর্ভবতি মা,  বয়সন্ধিক্ষণের ছাত্রীরা। রোদে কাজ করা শ্রমিকরাও হিটস্ট্রোক ঝুঁকিতে রয়েছে।  তাই প্রতি দুই ঘন্টায় ১৫ মিনিট বিশ্রাম নিতে বলা হয়েছে। একই সঙ্গে স্যলাইন পানি খেতে বলা হয়। শিশুদের অধিক তাপ বা রোধে খেলাধুলা না করার জন্য পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বাতাসে তাপমাত্রার সঙ্গে লবক্ততা বাড়ছে। এটাও ক্ষতিকারক বলে জানান সিভিল সার্জন।  আলোচনায় অংশ নেন, ভোলা ২৫০ শজ্জা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তায়েবুর রহমান,  ভোলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান, ভোলা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান আহমেদ, বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিরুপম সরকার এবং ভোলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক অমিতাভ রায় আপু। এ সময় বক্তারা বলেন, সাম্প্রতিক সময় দেশে প্রচুর গরম অনুভূত হচ্ছে। প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে উষ্ণতা। ফলে প্রচুর তাপ প্রবাহের কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। তাপ প্রবাহে করণীয় সম্পর্কে ধারণা না থাকায় প্রাণহানির ঘটনাও ঘটছে। তাই তাপ প্রবাহ থেকে সুরক্ষায় স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি নিয়ম মেনে চলতে হবে। অস্বাস্থ্যকর খাবার ও পানীয় পরিহার করে পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করতে হবে এবং হিট স্ট্রোকের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কর্মশালায় ডাক্তার,নার্স,স্কুল শিক্ষার্থী, সাংবাদিকসহ  বিভিন্ন পেশার প্রতিনিধি অংশ নেন।

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

আরও...