বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:০৯
৩৮৫
২০২৩-২৪ অর্থবছরে প্রবাসী আয় বাড়াতে নানা উদ্যোগের ফলে কিছুটা ভালো খবর আসে। বছরজুড়ে প্রবাসী আয়ে ইতিবাচক সাড়া ফেলে।
কিন্তু নতুন বছরের শুরুতেই তার ছন্দপতন হয়। কমতে থাকে প্রবাসী আয়। চলতি মাসের ১৩ দিনে সে ধারার আরও স্পষ্ট হয়েছে। এ সময়ে দেশে এসেছে ৯৭ কোটি ৮০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। যা পর পর আগের কয়েকমাসের প্রতিদিন আসা গড় প্রবাসী আয়ের চেয়ে কম।
১ থেকে ১৩ জুলাই পর্যন্ত ১৩ দিনে আসা প্রবাসী আয় বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১১ হাজার ৪৯৯ কোটি টাকা ( প্রতি ডলার ১১৭ টাকা ৫০ পয়সা ধরে)
রোববার (১৪ জুলাই) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
তথ্য বলছে, জুলাই মাসের ১৩ দিনের প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৭ কোটি ৫২ লাখ ৪০ হাজার ৭৬৯ মার্কিন ডলার। আগের মাস জুনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় আসে ৮ কোটি ৪৭ লাখ ২১ হাজার ৬৬৬ ডলার। আগের অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রতিদিন প্রবাসী আয় আসে ৬ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৬৬৬ ডলার।
এ হিসাব বলছে জুলাই মাসে প্রবাসী আয় নিম্নমুখী।
প্রবাসী আয় বৃদ্ধিতে গত বছর জুড়ে বিভিন্ন রকমের জটিলতা দূর করে সহজ করা হয়। সর্বশেষ গত মে মাসে প্রবাসী আয়ের ডলার দাম ১১০ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ১১৭ টাকা ৫০ পয়সা করা হয়। এরপরই প্রবাসী আয় আসার নতুন গতি তৈরি হয়। কিন্তু নতুন বছরে লাগে নতুন ধাক্কা। এর ফলে কমে প্রবাসী আয়।
তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, জুলাই মাসের ১৩ দিনে রাষ্ট্রীয় খাতের বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় আসে ১৩ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে আসে ৫ কোটি ৪ লাখ ৭০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৭৮ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার। আর বিদেশে ব্যাংকগুলোর মাধ্যমে আসে ২৫ লাখ ৪০ হাজার ডলার।
লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন তিন চিকিৎসকের পদায়ন
ভোলায় সিরাতুন্নবী (সা.) মাহফিল রাসূল (সা.)-এর আদর্শে আলোকিত জীবন গড়ার আহ্বান
মনপুরায় পুলিশের অভিযানে দুই মাদককারবারি গ্রেফতার
মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ
অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে : প্রধানমন্ত্রী
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি
বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
টেকসই উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টিতে বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য : ড. তিতুমীর
সারাদেশে খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে : ত্রাণমন্ত্রী
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত