অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ | ৭ই আশ্বিন ১৪৩৩

ইংরেজি দ্বিতীয়পত্রে অনুপস্থিত পৌনে ১৩ হাজার, বহিষ্কার ৭৬

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:০১

remove_red_eye

৩৫৮

           এইচএসসি

দেশের আটটি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয়পত্রে অনুপস্থিতি আরও বেড়েছে। রোববার (৭ জুলাই) অনুষ্ঠিত এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন পৌনে ১৩ হাজারের বেশি শিক্ষার্থী। এছাড়া অসদুপায় অবলম্বন করায় একজন পরিদর্শকসহ ৭৬ জনকে বহিষ্কার করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী-সিলেট বোর্ড বাদে বাকি ৮টি সাধারণ শিক্ষাবোর্ডের ১ হাজার ৪৭২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৩ হাজার ২২২ জন। পরীক্ষায় অংশ নেন ৯ লাখ ৯০ হাজার ৩৯৩ জন। অনুপস্থিত ছিলেন ১২ হাজার ৮২৯ জন। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ৭৫ জন শিক্ষার্থী ও একজন পরিদর্শক।

ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় সবচেয়ে বেশি ৩ হাজার ৩৮১ জন অনুপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডে। এছাড়া রাজশাহীতে ২ হাজার ৩৫ জন, কুমিল্লায় ১ হাজার ১৪১ জন, যশোরে ১ হাজার ৭১১ জন, চট্টগ্রামে ১ হাজার ৮২ জন, বরিশালে ৮৬৪ জন, দিনাজপুরে ১ হাজার ৫৯৯ জন, ময়মনসিংহে ১ হাজার ১৬ জন।

এদিন অসদুপায় অবলম্বনের দায়ে সবচেয়ে বেশি বহিষ্কার হয়েছেন ময়মনসিংহ বোর্ডে। এ বোর্ডে ১৬ জন শিক্ষার্থী ও একজন কক্ষ পরিদর্শককে বহিস্কার করা হয়েছে। এছাড়া রাজশাহীতে ১৪ জন, ঢাকা বোর্ডে ৭ জন, কুমিল্লায় ১৩ জন, যশোরে ৪ জন, চট্টগ্রামে ৪ জন, বরিশালে ৬ জন বহিষ্কার হয়েছেন।

মাদরাসা-কারিগরিতে অনুপস্থিত ৫ হাজার, বহিষ্কার ২৪

মাদরাসা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় ৩ হাজার ৪১৪ জন অনুপস্থিত ছিলেন। বহিষ্কার হয়েছেন ১০ জন। অন্যদিকে কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১ হাজার ৫৯৬ জন। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ১৪ জন।

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই

ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান

ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা

ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

আরও...