বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৫ই মে ২০২৪ সন্ধ্যা ০৭:৪৮
২৬৯
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন, অপকর্মের কারণে বিএনপি-জামায়াত এখন ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে। দেশের মানুষ এদের প্রত্যাখ্যান করেছে।
শনিবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার সিডনির ইঙ্গেলবার্নে কৃষিবিদ ইন্সটিটিউট অস্ট্রেলিয়া শাখার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বাহা উদ্দিন নাছিম বলেন, যারা দেশকে ভালবাসতে পারে না, দেশের উন্নয়ন দেখে না, দেশের উন্নয়নের সাথে তাল মিলাতে পারে না, তারা আর যাই হোক দেশপ্রেমিক হতে পারে না। এরা ভালোকে ভালো বলতে পারে না। এরা সব সময় কালো অধ্যায় সৃষ্টির অপচেষ্টা করেছে।
তিনি বলেন, বিএনপি-জামায়াত নামক গোষ্ঠী সবসময় দেশকে নিয়ে অপপ্রচার করে। এরা বলে বাংলাদেশ নাকি দেউলিয়া হয়ে যাচ্ছে, বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে, দেশে নাকি কোন উন্নয়ন হয়নি, বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে, পাকিস্তান আমলই ভালো ছিল, আমরা পাকিস্তানে ফিরে যেতে চাই। এমন অনেক কথাই তারা বলে। কিন্তু বাস্তবতা হলো বাঙালি জাতি এখন অনেক সচেতন। দেশের মানুষ তাদের এসব গুজব এখন আর বিশ্বাস করে না। তারা দেশের উন্নয়নকে অস্বীকার করে।
কৃষিবিদ ইন্সটিটিউট অস্ট্রেলিয়া শাখার সভাপতি কৃষিবিদ আব্দুস সাদেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পরমেশ ভট্টাচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও অস্ট্রেলিয়ার বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সুত্র বাসস
লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
লালমোহনের রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন
বিনিয়োগ আকর্ষণে সরকারের ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ
মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি
শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : ড. মঈন খান
নিষিদ্ধ দলের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না: ডিবিপ্রধান
পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ
রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই
৭ নভেম্বর সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত